| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ০৯-০৯-২০২৬

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৯ সেপ্টেম্বর, ২০২৬।। আসন্ন স্থানীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না কমিশন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে পুলিশের ওপর আস্থা রাখার কথাও জানিয়েছেন তিনি।

বুধবার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আওয়ার কমিটমেন্ট ইজ টোটাল।’ স্থানীয় নির্বাচন অনুষ্ঠানে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা যেমন নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব, তেমনি পুলিশেরও সাংবিধানিক ও আইনি দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, ‘কোনো বেআইনি নির্দেশনা কমিশন থেকে যাবে না। উনারা (পুলিশ) বলেছেন, ক্রেডিবল ইলেকশনের জন্য তারা কাজ করবেন।’

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন আয়োজন করা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ত্রয়োদশ নির্বাচনে যে অবস্থা ছিল, এখন এর চেয়ে খারাপ নয়। এবং পুলিশের ওপর আমাদের আস্থা আছে।’

এ সময় স্থানীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রয়োজনীয় প্রস্তুতি নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দলীয় সরকার ক্ষমতায় থাকা অবস্থায় পুলিশ চাপমুক্তভাবে নির্বাচনি দায়িত্ব পালন করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হাসান ফকির বলেন, ‘এখন দলীয় সরকার, কিন্তু গণতান্ত্রিক সরকার।’

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পুলিশের যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তার সবই নেওয়া হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী পুলিশ কাজ করবে।

গত ছয় মাসে পুলিশের ভাবমূর্তি ফেরানোর বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ‘আমি তো মনে করি, আমাদের সাফল্য শতভাগ।’

রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রস্তুতিও এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।

 

 





 

জাতীয়

চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ভালো বুঝবেন তখন ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আহত সেনা কর্মকর্তাকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৯০

৪১ দেশে বাংলাদেশি প্রবাসীদের এনআইডি সেবা চালু হচ্ছে

বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে এসআরবি বিল পাস

বিরোধী দলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলা করা হবে: প্রধানমন্ত্রী

‘মাননীয়’ পরিহার, ডিজিটাল হাজিরা, নিজ দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী

দারিদ্র্য কমানো শিখতে বিদেশ যেতে চান ১০৪ কর্মকর্তা, খরচ ১০ কোটি

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online22
Today2234
Yesterday5451
TOTAL7347173