| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : বিনোদন তারিখ : ০৬-০৯-২০২৬

সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা


  বিনোদন ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৬ সেপ্টেম্বর, ২০২৬।। রোববার (৬ সেপ্টেম্বর) প্রয়াত নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এ দিনে তিনি মারা যান। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে তার অভিনীত তিনটি সিনেমা প্রদর্শনের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।

সিনেমাপ্রেমী দর্শক ও প্রয়াত এই নায়কের ভক্ত-অনুরাগীদের জন্য বিশেষ এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।

বিএফডিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিএফডিসি প্রাঙ্গণের ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠিত হবে এ বিশেষ সিনেমা প্রদর্শনী। ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন। প্রতিদিন বিকেল ৪টায় দর্শকদের জন্য পর্দায় দেখানো হবে সালমান শাহ অভিনীত জনপ্রিয় সিনেমা।

আয়োজনের প্রথম দিন ৬ সেপ্টেম্বর প্রদর্শিত হবে সালমান শাহ অভিনীত সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’।  দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় দেখানো হবে সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’। ১৯৯৩ সালে এ সিনেমার মাধ্যমেই চলচ্চিত্রে অভিষেক হয় তার।

আয়োজনের শেষ দিন ৮ সেপ্টেম্বর একই সময়ে প্রদর্শিত হবে সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘তোমাকে চাই’। জনপ্রিয় এই জুটির সিনেমাটি নব্বইয়ের দশকে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

 

 





 

বিনোদন

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা

বদল আসছে বিটিভির লোগোয়, থাকছে ইতিহাস-ঐতিহ্য

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার

ফেরদৌস-রিয়াজ-শাওন-মাহিসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

চিত্রনায়ক সালমান শাহ হত্যায় নতুন মোড়, ৩০ বছর পর তোলা হচ্ছে লাশ

কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে আর নেই

নাটক দেখতে বেইলি রোডে মহিলা সমিতিতে স্ত্রী-কন্যাসহ প্রধানমন্ত্রী

বিএনপির মনোনয়ন তালিকায় নেই কোনো শিল্পীর নাম

সালমান শাহ হত্যা মামলায় সামিরার মা লুসিসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশে শিল্পীদের কদর কোনোদিনই ছিলো না, এখনো নাই: সাবিনা ইয়াসমিন

বিনোদন বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online20
Today2237
Yesterday5451
TOTAL7347176