| ঢাকা, বাংলাদেশ | রবিবার, ৩০ আগষ্ট ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : অর্থ-বাণিজ্য তারিখ : ২৮-০৮-২০২৬

সবজির বাজারে কিছুটা স্বস্তি, তবে চড়া মুরগি ও নিত্যপণ্যের দাম


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৮ আগষ্ট, ২০২৬।। ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম সামান্য কমলেও মাছ, মাংস ও মুদিপণ্যের বাজারে স্বস্তি ফেরেনি। ভোজ্যতেল ও আটা-ময়দাসহ অধিকাংশ নিত্যপণ্য বাড়তি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। গত সপ্তাহের তুলনায় প্রায় প্রতিটি পণ্যের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
 
মাংসের বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। নিত্যপণ্যের এমন ঊর্ধ্বমুখী দামে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সীমিত আয়ের সাধারণ মানুষ। তবে স্বস্তির খবর হলো, গত সপ্তাহের তুলনায় ডিমের দাম কিছুটা কমেছে। ১০ টাকা কমে প্রতি ডজন ডিম এখন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
 
বিক্রেতারা জানান, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় বেশিরভাগ সবজির দাম কিছুটা কমেছে। বাজারভেদে বেশিরভাগ সবজি বর্তমানে ৮০ থেকে ১০০ টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। তবে লাউ ৭০ টাকা, চালকুমড়া ৬০ টাকা ও পটল ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলার দাম কমে প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকায় নেমেছে। অন্যদিকে, গত সপ্তাহের তুলনায় কাঁকরোল, ঝিঙা ও ধুন্দলের দাম কিছুটা বেড়ে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। আর পেঁপে আগের মতো প্রতি কেজি ৪০ টাকাতেই মিলছে।
 
এদিকে তেল ও চিনির বাজারেও অস্থিরতা বিরাজ করছে। খুচরা বাজারে বর্তমানে প্রতি কেজি খোলা চিনি ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহের ব্যবধানে প্রায় ১০ টাকা বেশি। এছাড়া প্যাকেটজাত চিনির নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য ১১০ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা করা হয়েছে।

 





 

অর্থ-বাণিজ্য

বাজারে আসছে ৮ ডিজিটাল ব্যাংক

বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে আগ্রহী মারস্ক লাইন

বন্ধ কলকারখানা চালু করতে ৪১ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে ১৭ ব্যাংক

ডিম কিনতে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ

ছুটির দিনেও সবজি বাজারে অস্বস্তি

বিশ্ববাজারে কমল তেলের দাম

আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার

সচল দুই টার্মিনাল, তবুও কাটছে না এলএনজি সংকট

নিত্যপণ্যের চড়া দাম, দিশেহারা সাধারণ মানুষ

গ্যাস সংকটে স্থবির পোশাক খাত: বিকেএমইএর ৬ দফা দাবি

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online13
Today2490
Yesterday21962
TOTAL7276360