| ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ২৫ আগষ্ট ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : অর্থ-বাণিজ্য তারিখ : ২৩-০৮-২০২৬

আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৩ আগষ্ট, ২০২৬।। চলতি আগস্ট মাসের প্রথম ২২ দিনেই দেশে ২১৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৫ দশমিক ৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৭১ কোটি ১০ লাখ ডলার। ফলে চলতি বছরের আগস্টে এখন পর্যন্ত প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।

এ ছাড়া ২০ থেকে ২২ আগস্ট—এই তিন দিনে দেশে এসেছে ১১ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ২২ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৫০০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল ৪১৮ কোটি ৮০ লাখ ডলার।

এ হিসাবে অর্থবছরের শুরু থেকে ২২ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্সে ১৯ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।





 

অর্থ-বাণিজ্য

বিশ্ববাজারে কমল তেলের দাম

সচল দুই টার্মিনাল, তবুও কাটছে না এলএনজি সংকট

নিত্যপণ্যের চড়া দাম, দিশেহারা সাধারণ মানুষ

গ্যাস সংকটে স্থবির পোশাক খাত: বিকেএমইএর ৬ দফা দাবি

নিত্যপণ্যের চড়া দামে হিমশিম খাচ্ছেন ক্রেতা

সোনার গহনার দাম ভরিতে বাড়লো ৩৮৪৯ টাকা

১৭ দিনে রেমিট্যান্স এল ২৩ হাজার কোটি টাকা

সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট

রেকর্ড দামে চা বিক্রি, উৎপাদন ও আয়ে এনটিসির নতুন মাইলফলক

একলাফে স্বর্ণের গহনার দাম ভরিতে বাড়ল ৯৮৫৬ টাকা

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online24
Today1091
Yesterday5013
TOTAL7228927