| ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ২৫ আগষ্ট ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : চিকিৎসা সেবা/স্বাস্থ্য তারিখ : ২৪-০৮-২০২৬

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯৯৪


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৪ আগষ্ট, ২০২৬।। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৪ জন।

সোমবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৬ জন, খুলনা বিভাগে ২১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭১ জন, রাজশাহী বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ২৩ এবং সিলেট বিভাগে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৯২৩ জন। এর মধ্যে ৬১ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ১ শতাংশ নারী রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে এ নিয়ে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জনে।

 
 
 

 





 

চিকিৎসা সেবা/স্বাস্থ্য

কলেরা টিকা কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৮৭২

হাম-ডেঙ্গুর দ্বিমুখী চাপে জনস্বাস্থ্য

২ কোটি ৩৫ লাখ শিশুর জন্য ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু

সিঙ্গাপুরের চেয়ে কম খরচে ক্যানসারের চিকিৎসা দিতে চায় চীন

আজ ১০ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ

দেশে হাম ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু

করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’ এবার উদ্বেগ বাড়াচ্ছে

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৫৬৫

চিকিৎসা সেবা/স্বাস্থ্য বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online21
Today1100
Yesterday5013
TOTAL7228936