| ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ২৫ আগষ্ট ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : চিকিৎসা সেবা/স্বাস্থ্য তারিখ : ০৪-১২-২০২৫

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৫৬৫


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৪ ডিসেম্বর, ২০২৫।। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯৪।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ৫৬৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৩২০ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০১ জন, খুলনা বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে ৪ ও সিলেট বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।

এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৯৬ হাজার ৬২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

 





 

চিকিৎসা সেবা/স্বাস্থ্য

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯৯৪

কলেরা টিকা কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৮৭২

হাম-ডেঙ্গুর দ্বিমুখী চাপে জনস্বাস্থ্য

২ কোটি ৩৫ লাখ শিশুর জন্য ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু

সিঙ্গাপুরের চেয়ে কম খরচে ক্যানসারের চিকিৎসা দিতে চায় চীন

আজ ১০ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ

দেশে হাম ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু

করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’ এবার উদ্বেগ বাড়াচ্ছে

চিকিৎসা সেবা/স্বাস্থ্য বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online19
Today1300
Yesterday5013
TOTAL7229136