ভয়েস এশিয়ান, ২২ আগষ্ট, ২০২৬।। সিঙ্গাপুরে বসবাসরত লাখো মাইগ্রেন্ট ওয়ার্কারের নিত্যদিনের প্রয়োজনীয়তার সঙ্গে জড়িয়ে গেছে সেরাঙ্গুন রোডের AZ Mobile Market। বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের কাছে মোবাইল ফোন, গ্যাজেট ও বিভিন্ন ধরনের মোবাইল অ্যাকসেসরিজের জন্য পরিচিত একটি নাম হিসেবে জায়গা করে নিয়েছে প্রতিষ্ঠানটি।
সিঙ্গাপুরের ব্যস্ততম ও প্রবাসী শ্রমিকদের অন্যতম পরিচিত এলাকা সেরাঙ্গুন রোডে অবস্থিত AZ Mobile Market-এ পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের নতুন মডেলের স্মার্টফোন, মোবাইল অ্যাকসেসরিজ ও প্রয়োজনীয় গ্যাজেট। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন বাজেট ও ব্যবহারের ধরন বিবেচনায় পণ্য বেছে নেওয়ার সুযোগও রয়েছে।
প্রবাসী মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়—পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ, অনলাইন ব্যাংকিং, রেমিট্যান্স পাঠানো, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারসহ দৈনন্দিন নানা কাজের গুরুত্বপূর্ণ অংশ। তাই মানসম্মত ও প্রয়োজন অনুযায়ী মোবাইল ডিভাইস কেনার ক্ষেত্রে তারা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের ওপর গুরুত্ব দেন। সেই জায়গায় AZ Mobile Market নিয়মিত ক্রেতাদের আস্থা অর্জনের চেষ্টা করে যাচ্ছে।
প্রতিষ্ঠানটির অবস্থানও ক্রেতাদের জন্য সুবিধাজনক। সেরাঙ্গুন রোডে কেনাকাটা করতে আসা প্রবাসীরা সহজেই AZ Mobile Market-এ গিয়ে তাদের প্রয়োজনীয় মোবাইল ও অ্যাকসেসরিজ সম্পর্কে তথ্য নিতে পারেন এবং পছন্দের পণ্য বেছে নিতে পারেন।
AZ Mobile Market-এর সদা হাস্যোজ্জ্বল উজ্জ্বল চন্দ্র রায় বাংলাদেশী ক্রেতাদের কাছে যিনি খুব জনপ্রিয় তিনি জানান, ক্রেতাদের সন্তুষ্টিই তাদের প্রধান লক্ষ্য। নতুন মডেলের মোবাইল ও আধুনিক গ্যাজেটের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে পণ্যের বৈচিত্র্য বাড়ানোর পাশাপাশি প্রবাসী ক্রেতাদের জন্য ভালো সেবা নিশ্চিত করতে তারা কাজ করছেন। তিনি আরো বলেন আমাদের একটি চমৎকার টিম বন্ডিং রয়েছে আমাদের ব্যবসাকে সফলভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। টিমের সকল সদস্য কাস্টমারদের সন্তুষ্টির জন্য সব সময় হাসি মুখে সেবা দিয়ে যাচ্ছে। এটাই আমাদের বড় শক্তি। সিঙ্গাপুর প্রবাসী সকল মাইগ্রেন্ট ওয়ার্কারদের বলবো আপনাদের মোবাইল সংক্রান্ত যেকোনো বিষয়ে আমাদের শোরুমে চলে আসুন। সিঙ্গাপুরে আমরাই আপনাদের হাতে তুলে দিচ্ছি লেটেস্ট সব মোবাইল একদম পাইকারি দামে, আর সাথে গিফট তো থাকছেই।
সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের ব্যস্ত জীবনযাত্রায় মোবাইল ফোন ও প্রযুক্তিপণ্যের প্রয়োজন দিন দিন বাড়ছে। আর সেই চাহিদাকে সামনে রেখে সেরাঙ্গুন রোডের AZ Mobile Market ভবিষ্যতেও প্রবাসী মাইগ্রেন্ট ওয়ার্কারদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।