| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১৫ আগষ্ট ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : প্রবাস তারিখ : ০৯-০৮-২০২৬

সিঙ্গাপুরের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও চা-আড্ডা


  প্রবাস ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৯ আগষ্ট, ২০২৬।। সিঙ্গাপুরের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে ০৮ আগস্ট প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে সিঙ্গাপুরের ১০৯এ রঞ্জিত সেন্টারে এক আলোচনা সভা ও চা-আড্ডার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিঙ্গাপুরের উন্নয়ন, অগ্রযাত্রা, বহুজাতিক সমাজব্যবস্থা এবং দেশটির সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। এই আয়োজন অংশগ্রহন করেন সিঙ্গাপুরে বসবাসরত বাঙ্গালী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ভয়েস এশিয়ান আয়োজিত "সিঙ্গাপুর রেমিট্যান্স যোদ্ধা এওয়ার্ডস ২০২৬"-এর কয়েকজন বিজয়ী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৬৫ সালের ৯ আগস্ট স্বাধীনতা অর্জনের পর সিঙ্গাপুর পরিকল্পিত উন্নয়ন, কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে বিশ্বে একটি সফল রাষ্ট্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। দেশটির উন্নয়নযাত্রা প্রবাসী বাংলাদেশিদের জন্যও অনুপ্রেরণার উৎস।

আলোচনা সভায় বক্তারা সিঙ্গাপুরের আইন-কানুন মেনে চলা, কর্মক্ষেত্রে সততা ও দায়িত্বশীলতা বজায় রাখা এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা পর্ব শেষে আয়োজিত হয় প্রাণবন্ত চা-আড্ডা। এতে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের কর্মজীবন, সিঙ্গাপুরে বসবাসের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। আড্ডায় দেশীয় নানা স্মৃতিচারণের পাশাপাশি সিঙ্গাপুরের সমাজ ও সংস্কৃতি নিয়েও উঠে আসে নানা আলোচনা।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, সিঙ্গাপুরের স্বাধীনতা দিবস শুধু দেশটির একটি জাতীয় উৎসব নয়; এটি উন্নয়ন, ঐক্য, শৃঙ্খলা ও ভবিষ্যৎ নির্মাণের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। প্রবাসী বাংলাদেশিরাও সিঙ্গাপুরের উন্নয়নে নিজেদের শ্রম ও মেধা দিয়ে অবদান রেখে চলেছেন।

শেষে সিঙ্গাপুরের শান্তি, সমৃদ্ধি ও উত্তরোত্তর উন্নতি কামনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত সবাই।





 

প্রবাস

ভোলার চর ফ্যাশনের হাজারীগঞ্জের মোঃ আঃ রহিম পেলেন ‘সিঙ্গাপুর রেমিট্যান্স যোদ্ধা এওয়ার্ডস ২০২৬’

বাংলাদেশী কর্মীদের আকামা নিয়ে বড় সুখবর দিল সৌদি সরকার

মালয়েশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত

সিঙ্গাপুর রেমিট্যান্স যোদ্ধা এওয়ার্ডস ২০২৬-এর স্পেশাল গেস্ট মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম শরীফ

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো "সিঙ্গাপুর রেমিট্যান্স যোদ্ধা এওয়ার্ডস ২০২৬"

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

ঢাকা-আমিরাত ৩০ হাজারের বিমান ভাড়া এখন ১ লাখ ২০ হাজার

রবীন্দ্র-নজরুলজয়ন্তী উদ্‌যাপন করল সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস)

সফলভাবে শেষ হলো এওয়ার্ডস রেজিস্ট্রেশন

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি সরকারের জরুরি নির্দেশনা

প্রবাস বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online20
Today116
Yesterday5300
TOTAL7176839