| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১৫ আগষ্ট ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : প্রবাস তারিখ : ১২-০৭-২০২৬

রবীন্দ্র-নজরুলজয়ন্তী উদ্‌যাপন করল সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস)


  সিঙ্গাপুর প্রতিনিধি


ভয়েস এশিয়ান, ১২ জুলাই, ২০২৬।। বাংলা সাহিত্যের দুই কালজয়ী কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুলজয়ন্তী উপলক্ষে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গতকাল শনিবার (১১ জুলাই, ২০২৬) নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (এনটিইউ) অডিটোরিয়ামে।

অনুষ্ঠানে সিঙ্গাপুরস্থ বাংলাদেশি প্রবাসী, শিক্ষার্থী, স্থানীয় বাঙালি ও অবাংলাভাষী সংস্কৃতিপ্রেমীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বাংলা ভাষা ও সংস্কৃতির চেতনাকে প্রবাসে জাগ্রত রাখার প্রয়াসে এই অনুষ্ঠান ছিল এক উজ্জ্বল উদাহরণ।

সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘রবীন্দ্রনাথ ও নজরুল শুধু দুই কবিই নন, তাঁরা আমাদের জাতীয় আত্মার প্রতীক। তাঁদের সাহিত্য, সংগীত ও চেতনা আমাদের ঐতিহ্য ও মানবতার পথপ্রদর্শক।’

অনুষ্ঠানে ছিল:

  • সিঙ্গাপুরের প্রথিতযশা শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত

  • আবৃত্তি সংগঠন ‘কহন’-এর পরিবেশনায় কবিতার আবৃত্তি

  • রবীন্দ্র ও নজরুল রচনার ওপর ভিত্তি করে নৃত্য পরিবেশনা

  • এসবিএস–সিএফএর (SBS-CFA–Center for Arts) শিশু ও কিশোর অংশগ্রহণকারীদের মনোমুগ্ধকর পরিবেশনা

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতি ও সাহিত্যের প্রতি গভীর আগ্রহ তৈরি হয়।

অনুষ্ঠানটির পরিকল্পনায় ছিলেন সাংস্কৃতিক সম্পাদক তৌহিদা রহমান টিনা। মাযারুল আবেদীন ও তৌহিদা রহমান টিনার সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।





 

প্রবাস

সিঙ্গাপুরের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও চা-আড্ডা

ভোলার চর ফ্যাশনের হাজারীগঞ্জের মোঃ আঃ রহিম পেলেন ‘সিঙ্গাপুর রেমিট্যান্স যোদ্ধা এওয়ার্ডস ২০২৬’

বাংলাদেশী কর্মীদের আকামা নিয়ে বড় সুখবর দিল সৌদি সরকার

মালয়েশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত

সিঙ্গাপুর রেমিট্যান্স যোদ্ধা এওয়ার্ডস ২০২৬-এর স্পেশাল গেস্ট মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল ইসলাম শরীফ

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো "সিঙ্গাপুর রেমিট্যান্স যোদ্ধা এওয়ার্ডস ২০২৬"

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

ঢাকা-আমিরাত ৩০ হাজারের বিমান ভাড়া এখন ১ লাখ ২০ হাজার

সফলভাবে শেষ হলো এওয়ার্ডস রেজিস্ট্রেশন

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি সরকারের জরুরি নির্দেশনা

প্রবাস বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online19
Today438
Yesterday5300
TOTAL7177161