| ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২১ আগষ্ট ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২১-০৮-২০২৬

বৃষ্টি কমে বাড়তে পারে ভ্যাপসা গরম


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২১ আগষ্ট, ২০২৬।। দেশে বৃষ্টির প্রবণতা কমে আসায় বাড়তে পারে তাপমাত্রা। এর সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় সারা দেশে ভ্যাপসা গরমের অনুভূতিও বাড়তে পারে। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার দেশের কিছু এলাকায় বৃষ্টি হলেও বেশির ভাগ অঞ্চলের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের মতে, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায়ও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

তবে বৃষ্টির এই প্রবণতা বেশিদিন স্থায়ী নাও হতে পারে। আগামী দুই দিনে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি কমে যেতে পারে। ফলে তাপমাত্রা বাড়বে। বাতাসে আর্দ্রতার আধিক্যের কারণে গরমের অনুভূতিও তীব্র হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঝাড়খন্ড ও তৎসংলগ্ন বিহারে থাকা সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ধীরে ধীরে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে এর অবস্থান মাঝারি।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক বলেন, নিম্নচাপটি সরে গেলেও এর প্রভাবে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে। আজ ও আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে। তবে আগের মতো অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

তিনি বলেন, দেশের অন্যান্য এলাকায় বৃষ্টির প্রবণতা কমে তাপমাত্রা বাড়তে পারে। এতে ভ্যাপসা গরমও বাড়বে।

নতুন লঘুচাপের বিষয়ে ওমর ফারুক বলেন, আগামী রবিবার বা সোমবার নাগাদ বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে কয়েক দিন পর উপকূলীয় এলাকায় বৃষ্টি বাড়তে পারে।

গতকাল বৃহস্পতিবার বরিশালে সর্বোচ্চ ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি ছিল সামান্য। এদিন কুড়িগ্রামের রাজারহাটে দেশের সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে কোনো বৃষ্টি রেকর্ড করা হয়নি।

 





 

জাতীয়

শপথ নিলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম

নবনির্বাচিত রাষ্ট্রপতি শপথ নেবেন আজ

রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স

মির্জা ফখরুলকে ২৩তম রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ফল ও কৃষিপণ্যে চীনের বাজার ধরতে চায় বাংলাদেশ

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থীর নাম জাতীয় সংসদেই ঘোষণা করা হবে: সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online22
Today4607
Yesterday5058
TOTAL7212159