| ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২১ আগষ্ট ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২০-০৮-২০২৬

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থীর নাম জাতীয় সংসদেই ঘোষণা করা হবে: সিইসি


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২০ আগষ্ট, ২০২৬।। ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে যিনি সর্বাধিক ভোট পাবেন, তাঁর নাম জাতীয় সংসদেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনকক্ষে রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ শুরুর প্রাক্কালে তিনি এসব কথা বলেন। সিইসি জানান, ভোটগ্রহণ ও ভোট গণনার সময় জাতীয় সংসদ সদস্যরা কক্ষে উপস্থিত থাকতে পারবেন।

একই সঙ্গে নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি সংসদ সদস্যদের সার্বিক সহযোগিতা আহ্বান করেন। নির্বাচনী কর্মকর্তা হিসেবে প্রদত্ত স্বাগত বক্তব্যে সিইসি উল্লেখ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা ভোটদানের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এবারের নির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটদানের প্রক্রিয়া ব্যাখ্যা করে সিইসি বলেন, ব্যালট পেপারের মুড়িতে প্রার্থীর নাম উল্লেখ থাকবে। সংসদ সদস্যরা তাঁদের পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপার গ্রহণ করবেন। ব্যালট পেপার গ্রহণের সময় তা সঠিকভাবে দেখে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়।

ভোটগ্রহণ শেষে সরাসরি সংসদ ভবনেই ব্যালট গণনা সম্পন্ন হবে এবং সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রার্থীর নাম সংসদ অধিবেশনেই ঘোষণা করা হবে বলে জানান তিনি।

 

 





 

জাতীয়

মির্জা ফখরুলকে ২৩তম রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ফল ও কৃষিপণ্যে চীনের বাজার ধরতে চায় বাংলাদেশ

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা

সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার

৩৫ বছর পর আজ রাষ্ট্রপতি নির্বাচন

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫%

মহেশখালী টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online16
Today392
Yesterday5058
TOTAL7207944