| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : অর্থ-বাণিজ্য তারিখ : ২৬-১১-২০২৬

নভেম্বরের ২৫ দিনে রেমিট্যান্স এলো প্রায় ৩২ হাজার কোটি টাকা


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৬ নভেম্বর, ২০২৬।। চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে ২৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩১ হাজার ৮৩১ কোটি টাকা (প্রতি ডলার ১২৪ টাকা হিসাবে)।

এর মধ্যে গত বুধবার (২৫ নভেম্বর) এক দিনেই দেশে এসেছে ৬ কোটি ৯০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৪ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে চলতি বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় বেড়েছে ৫ দশমিক ২০ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ২৫ নভেম্বর) প্রথম প্রায় পাঁচ মাসে দেশে মোট ১ হাজার ৪০৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ২৫৯ কোটি ডলার।

সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৫০ শতাংশ।





 

অর্থ-বাণিজ্য

সরবরাহ স্বাভাবিক তবু বাজারে আগুন, সংসার সামলাতে দিশাহারা ক্রেতা

লিটারে ৩ টাকা বাড়ল ভোজ্যতেলের দাম

ছয় মাসের জন্য ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার

বিনা জামানতে মিলবে ২০ লাখ টাকা, ৬৪০ তরুণ উদ্যোক্তার তালিকা প্রকাশ

টানা ৯ দফায় কমানোর পর স্বর্ণের দামে বড় লাফ

১৪ মাসে তলানিতে স্বর্ণের দর, পাল্টে গেল বাজার

১শ' কোটি ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মাসরুর আরেফিনের বিরুদ্ধে অনুসন্ধান

বিদেশ যেতে বিনা জামানতে ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক, আবেদন করবেন যেভাবে

বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট

শীতের সবজিতে কমেছে দাম, চড়া টমেটো ও নতুন আলু

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online14
Today857
Yesterday13034
TOTAL7889848