| ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : অর্থ-বাণিজ্য তারিখ : ২২-১১-২০২৬

১শ' কোটি ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মাসরুর আরেফিনের বিরুদ্ধে অনুসন্ধান


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২২ নভেম্বর, ২০২৬।। মর্টগেজ রাখা সম্পত্তি প্রকৃত বাজারমূল্যের তুলনায় অনেক কম দামে নিলামে বিক্রি দেখিয়ে ১০০ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৭৭ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনসহ কয়েকজনের বিরুদ্ধে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগে বলা হয়েছে, পরস্পর যোগসাজশে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অভিযোগকারীর বন্ধক রাখা সম্পত্তি প্রকৃত মূল্যের চেয়ে অনেক কম দামে নিলামে বিক্রি দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। অভিযোগটি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের সহকারী পরিচালক বিষাণ যোষকে।

জানা গেছে, গত ৯ আগস্ট আদালত থেকে অভিযোগটি অনুসন্ধান ও তদন্তের জন্য দুদকে পাঠানো হয়। পরে ২৭ সেপ্টেম্বর কমিশন এ বিষয়ে অনুসন্ধানের জন্য কর্মকর্তা নিয়োগ করে। একই ঘটনায় ভুক্তভোগী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ মামলাও করেছেন।

এদিকে দুদকের অনুসন্ধানের খবর পাওয়ার পর সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন দেশ ছাড়ছেন বলে অভিযোগ উঠেছে। তবে তাঁর বিদেশ সফরকে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রমের অংশ বলে দাবি করেছে ব্যাংক কর্তৃপক্ষ।

সিটি ব্যাংক পিএলসির হেড অব পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা জানিয়েছেন, আগামী ২২ নভেম্বর মাসরুর আরেফিন কায়রো যাচ্ছেন এবং ৩০ নভেম্বর দেশে ফিরবেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এটি অফিসিয়াল সফর এবং প্রয়োজনীয় অনুমতি নিয়েই তিনি বিদেশ যাচ্ছেন। এ বিষয়ে দুদককেও অবহিত করা হয়েছে।

অন্যদিকে, রোববারের আগেই দুদক তাঁর বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা দিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা ইতোমধ্যে জারি হয়েছে কি না, সে বিষয়ে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি।

দুদকের পক্ষ থেকে অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ কিংবা কোনো সম্পদ বা সম্পত্তি ক্রোক করা হলে সংশ্লিষ্ট শাখাকে লিখিতভাবে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া সিটি ব্যাংকের আরও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে শেয়ারবাজারসংক্রান্ত কেলেঙ্কারির অভিযোগও অনুসন্ধান করছেন দুদকের অপর একজন কর্মকর্তা।

উল্লেখ্য, মাসরুর আরেফিন ২০১৯ সালের জানুয়ারি থেকে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তাঁকে আরও তিন বছরের জন্য একই পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।

দুদক আইন, ২০০৪ এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধান অনুসরণ করে অভিযোগটির অনুসন্ধান সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভুক্তভোগীর দায়ের করা মামলার স্মারক নম্বর ৩৭০৬, তারিখ ১৮ জুন ২০২৬। মামলাটি সিআর মামলা নম্বর ৮৮৬/২৬ (গুলশান) হিসেবে নথিভুক্ত রয়েছে।

 
 

 





 

অর্থ-বাণিজ্য

টানা ৯ দফায় কমানোর পর স্বর্ণের দামে বড় লাফ

১৪ মাসে তলানিতে স্বর্ণের দর, পাল্টে গেল বাজার

বিদেশ যেতে বিনা জামানতে ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক, আবেদন করবেন যেভাবে

বাজারে আসছে নতুন নকশার ২০ ও ৫০ টাকার নোট

শীতের সবজিতে কমেছে দাম, চড়া টমেটো ও নতুন আলু

রমজানে ট্রাকসেলের মাধ্যমে ৪০ লাখ মানুষ পণ্য পাবে : টিসিবি চেয়ারম্যান

এনআইডি কার্ড থাকলেই তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ

নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

১২ খাতের ১৬১ প্রতিষ্ঠান নিয়ে ঢাকায় গ্লোবাল সোর্সিং এক্সপো শুরু

রমজান উপলক্ষে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমালো সরকার

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online11
Today5593
Yesterday7377
TOTAL7857028