| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২৪-১১-২০২৬

‘নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয়ের কিছু নেই’


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৪ নভেম্বর, ২০২৬।। নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন হুমকি ও ঘোষণায় সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্দিষ্ট কোনো তারিখকে কেন্দ্র করে ভয়ের কারণ নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)-এর পদাতিক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বক্তব্য ও ঘোষণা ছড়িয়ে পড়ছে। তবে নভেম্বর, ডিসেম্বর কিংবা জানুয়ারির মতো নির্দিষ্ট কোনো তারিখ নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই।

তিনি বলেন, ‘নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি—এ ধরনের কোনো তারিখ নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। দেশবাসীর আতঙ্কিত হওয়ারও কিছু নেই। এ ধরনের ঘোষণা বাংলাদেশের মানুষ আগেও অনেক শুনেছেন। এসব ঘোষণা ও নির্দিষ্ট সময়সীমা আসবে, আবার চলে যাবে। তাই এগুলো নিয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই।’

সংবাদ সম্মেলনে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন প্রসঙ্গে এসআরবি কর্মকর্তা বলেন, কিছুদিন আগে শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করেছেন। তাদের এ আন্দোলন যৌক্তিক পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, শ্রমিক আন্দোলনের আড়ালে কিছু ব্যক্তি ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশকতা চালাচ্ছে। পাশাপাশি ডিসেম্বরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের উসকানিমূলক বক্তব্য ও ঘোষণা ছড়ানো হচ্ছে।

এসব ঘটনায় জড়িত উল্লেখযোগ্যসংখ্যক নাশকতাকারী ও তাদের সহযোগীদের ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

 
 

 





 

জাতীয়

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ, নতুন ভোটার ৪ লাখ ৫২ হাজার

তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের স্বীকৃতি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে শ্রমিক অসন্তোষ: শতাধিক কারখানা ছুটি এবং ৩২টি বন্ধ ঘোষণা

হাম ও উপসর্গে আরও ৯ মৃত্যু

নভেম্বরের ২৩ দিনে ২১৩ নাশকতা, গ্রেপ্তার ১০০

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online15
Today6401
Yesterday7771
TOTAL7865607