| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২৪-১১-২০২৬

নভেম্বরের ২৩ দিনে ২১৩ নাশকতা, গ্রেপ্তার ১০০


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৪ নভেম্বর, ২০২৬।। সারা দেশে গত ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ২১১টি ককটেল ও বোমা বিস্ফোরণ এবং ৯৯টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মোট নাশকতার ঘটনা ২১৩টি। এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এ নিয়ে মোট ৬২টি মামলা হয়েছে। ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন্স শাখার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, একই সময়ে আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭২টি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২২টি মামলা এবং ৫টি জিডি হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬৬ জনকে।

প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরে পুলিশের স্থাপনা ও গাড়িতে হামলার মোট ঘটনা ৯টি। এর মধ্যে পুলিশের স্থাপনায় হামলা হয়েছে ৪টি, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ২৮টি এবং পুলিশের স্থাপনা ও গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ৪টি। এসব ঘটনায় একজন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। এ নিয়ে ৪টি মামলা ও ১টি জিডি হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে।

একই সময়ে সারাদেশে গ্রামীণ ব্যাংকে ককটেল ও বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ৩৪টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ২৫টি ককটেল ও বোমা বিস্ফোরণ এবং ২৩টি গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনা। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ নিয়ে ৮টি মামলা ও ১৯টি জিডি হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৮ জনকে।

এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের ২টি ঘটনা ঘটেছে। এ নিয়ে ২টি মামলা হয়েছে এবং ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 





 

জাতীয়

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ, নতুন ভোটার ৪ লাখ ৫২ হাজার

তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের স্বীকৃতি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে শ্রমিক অসন্তোষ: শতাধিক কারখানা ছুটি এবং ৩২টি বন্ধ ঘোষণা

‘নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির কোনো তারিখ নিয়ে ভয়ের কিছু নেই’

হাম ও উপসর্গে আরও ৯ মৃত্যু

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online10
Today6399
Yesterday7771
TOTAL7865605