| ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ০৫-১১-২০২৬

দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৫ নভেম্বর, ২০২৬।। দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আমরা রাত-দিন পরিশ্রম করছি দেশের অগ্রগতির জন্য। শ্রমিক ভাইদের মজুরি নিয়ে সমস্যা আছে, আশা করছি দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটে এক পথসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

কোনো শ্রমজীবী মানুষ শিল্পের ক্ষতি করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, যেখানে শিল্পের প্রসার ঘটানোর জন্য সরকার চেষ্টা করছে, সেখানে শ্রমিকদের দাবির অন্তরালে একটি মহল সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, জনগণের অভ্যুত্থানে যারা পালিয়েছে, তারা দেশে ষড়যন্ত্রের জন্য কলকাঠি নাড়ছে। দেশের সম্পদ ধ্বংস করতে চায় ষড়যন্ত্রকারীরা। সময় এসেছে দেশ গড়ে তোলার, মানুষের ভাগ্য পরিবর্তন করার। যারা দেশের ভবিষ্যৎ ধ্বংস করতে চায়, সেই সব বিশৃঙ্খলাকারীকে রুখে দিতে হবে।

সকল শক্তি দিয়ে ষড়যন্ত্রকারীদের সঠিক জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছে, ষড়যন্ত্রকারীরা তা ভেস্তে দিতে চায়। বাংলাদেশকে অন্যতম শিল্পোন্নত দেশ হিসেবে গড়ে তোলা হবে। ষড়যন্ত্রকারীদের যোগ্য জবাব দেয়া হবে।





 

জাতীয়

কারাগারে নিরাপত্তা, শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিতে ৭ দফা নির্দেশনা

সার উৎপাদন বাড়াতে তিন কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় ৫১ মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ

২৪ ঘণ্টায় হাম উপসর্গে মৃত্যু ৪, নতুন রোগী ১ হাজার ৩১৪

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে এক দিনে ৭ জনের মৃত্যু

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

শ্রমিক আন্দোলনে অর্থায়ন: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online24
Today4836
Yesterday6230
TOTAL7709775