| ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ০৪-১১-২০২৬

মজুরি বোর্ডের প্রথম সভা আজ


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৪ নভেম্বর, ২০২৬।। পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা আজ বুধবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকা এবং বিভিন্ন কারখানা বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হওয়ার প্রেক্ষাপটে বোর্ডের কার্যক্রমে অগ্রগতি দেখাতেই এ সভা অনুষ্ঠিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

বিজিএমইএ, ট্রেড ইউনিয়ন নেতা ও সরকারি কর্মকর্তাদের সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানায়, প্রথম সভার মাধ্যমে বোর্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। একইসঙ্গে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি এবং চলমান অসন্তোষ নিরসনে সরকারের উদ্যোগের অগ্রগতি তুলে ধরার লক্ষ্য রয়েছে এ সভার।

মঙ্গলবার বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব মজুরি বোর্ডের সভা আয়োজনের আহ্বান জানিয়েছি। আমরা অত্যন্ত আশাবাদী যে আগামীকালই সভাটি অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আমরা কারখানাগুলো চালু রাখার চেষ্টা করছি। শিল্প ও শ্রমিকদের স্বার্থে শ্রমিকদের ভাঙচুর ও বিক্ষোভ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক ইউনিয়ন নেতা বলেন, সভাটি অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত আমি জানতে পেরেছি, সংশ্লিষ্ট ব্যক্তিদের ফোনে বিষয়টি জানানো হয়েছে।

রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সচিবালয়ে সংবাদ সম্মেলনে ছয় সদস্যের এ মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন। একই দিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।

 
 

 





 

জাতীয়

খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে এক দিনে ৭ জনের মৃত্যু

দু-এক মাসের মধ্যে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে: প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

শ্রমিক আন্দোলনে অর্থায়ন: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকা, গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি

বাংলাদেশ-চীনের অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক সই

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online20
Today4330
Yesterday7153
TOTAL7703039