| ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ০৩-১১-২০২৬

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৩ নভেম্বর, ২০২৬।। দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে ১ হাজার ৩১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮২ জন।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩১৮ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে হাম উপসর্গে মারা গেছেন পাঁচজন। এছাড়া ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮ জনে। এর মধ্যে নিশ্চিত হামজনিত মৃত্যু হয়েছে ১০৫ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ২০৪ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ৯৮ হাজার ৭৫০ জন হাম রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

 

 





 

জাতীয়

অনুমোদন ছাড়া ১২ দেশে কর্মী পাঠাতে নিষেধাজ্ঞা, ছাড়পত্র বন্ধের নির্দেশ

পোশাকশ্রমিকদের জন্য গাজীপুরে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: শ্রমমন্ত্রী

শ্রমিক নয় এমন কিছু ব্যক্তি আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ডেঙ্গু জ্বরে আরও ৬ জনের মৃত্যু

আশুলিয়া-হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, শতাধিক কারখানায় ছুটি

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকেট উন্মোচন

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online24
Today1286
Yesterday7153
TOTAL7699995