| ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ০৪-১১-২০২৬

ডেঙ্গু জ্বরে আরও ৬ জনের মৃত্যু


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৪ নভেম্বর, ২০২৬।। মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬৬ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৪৫ জনে। অন্যদিকে একই সময়ে মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জন।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এর আগে গত রোববার, সোমবার এবং মঙ্গলবারও ডেঙ্গুতে ছয়জন করে মারা যান। 

এদিকে মাস হিসেবে চলতি বছরে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু হয়েছে অক্টোবরে। সদ্য বিদায়ী এ মাসে এডিস মশাবাহিত রোগটিতে প্রাণ গেছে ১৭৪ জনের। গত সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়েছিল।

প্রসঙ্গত, গত বছর সারাদেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। তার আগে ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

 





 

জাতীয়

অনুমোদন ছাড়া ১২ দেশে কর্মী পাঠাতে নিষেধাজ্ঞা, ছাড়পত্র বন্ধের নির্দেশ

পোশাকশ্রমিকদের জন্য গাজীপুরে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে: শ্রমমন্ত্রী

শ্রমিক নয় এমন কিছু ব্যক্তি আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

আশুলিয়া-হেমায়েতপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, শতাধিক কারখানায় ছুটি

শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকেট উন্মোচন

হেমায়েতপুরে রণক্ষেত্র, সাভার-আশুলিয়ায় বিজিবি মোতায়েন

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online22
Today428
Yesterday7153
TOTAL7699137