| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ৪ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ০৩-১১-২০২৬

বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের


  গাজীপুর প্রতিনিধি


ভয়েস এশিয়ান, ০৩ নভেম্বর, ২০২৬।। বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। 
 
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের নাওজর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
 
এর আগে মৌচাক, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ মোড়সহ বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করেন শ্রমিকেরা। এ সময় পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
 
এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনায় গাজীপুরে তিনটি মামলা হয়েছে। সোমবার (২ নভেম্বর) কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈর থানায় পুলিশের করা এসব মামলায় প্রায় ৩ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন তিনটি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, ‘এসব মামলায় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।’
 
জানা গেছে, বেতন বাড়ানোর দাবিতে গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে আসছেন।

 





 

জাতীয়

‘বড়দিন’ উপলক্ষে চাওয়া হয়েছিল দুই কোটি টাকা, প্রধানমন্ত্রী দিলেন তিন কোটি

পুলিশের শীর্ষ পদে বড় রদবদল, এসআরবির নতুন ডিজি ফারুক আহমেদ

রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ২৫ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১১ প্লাটুন বিজিবি

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

৭ নভেম্বর ৬ ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন ফয়সল আমীন ও এলিজা জামান

আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online20
Today576
Yesterday5822
TOTAL7692132