| ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আন্তর্জাতিক তারিখ : ২৫-১০-২০২৬

বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নেপালের


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৫ অক্টোবর, ২০২৬।। নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎকেন্দ্রের কারণে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি আবারও শুরু হয়েছে। গত শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে ভারতের সঞ্চালন লাইন ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে দেশটি। ক্ষতিগ্রস্ত ত্রিশূলী ও চিলিমে জলবিদ্যুৎকেন্দ্রের পরিবর্তে সোলু খোলা ও কাবেলি বি১ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

রোববার (২৫ অক্টোবর) নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৬ আগস্ট ভোতেকোশি নদীর বন্যায় নেপালের দুটি জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। এতে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ হয়ে যায়। বাংলাদেশে সরবরাহের জন্য অনুমোদিত ত্রিশূলী ও চিলিমে জলবিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বন্যায় ভারতের হরিয়ানায় বিদ্যুৎ রপ্তানিও আংশিকভাবে ব্যাহত হয়েছিল।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের (এনইএ) ব্যবস্থাপনা পরিচালক দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠা জানান, ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ নতুন দুটি জলবিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহের অনুমোদন দেওয়ার পর রপ্তানি কার্যক্রম আবার শুরু হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সোলু খোলা ও কাবেলি বি১ জলবিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

অন্যদিকে, লোয়ার মোদি খোলা কেন্দ্র থেকে ভারতের হরিয়ানায় বিদ্যুৎ সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে ত্রিশূলী, চিলিমে ও দেবীঘাট জলবিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের অনুমোদন ছিল।

দীর্ঘায়ু কুমার শ্রেষ্ঠা বলেন, বন্যায় জলবিদ্যুৎকেন্দ্র ও সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পরও বিভিন্ন প্রকল্প থেকে বিদ্যুৎ রপ্তানি চালু রাখা হয়েছে, নেপালের বিদ্যুৎ রপ্তানিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি। বর্ষায় উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ কাজে লাগানো এবং আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্য সম্প্রসারণে এই উদ্যোগ সহায়তা করবে।

বাংলাদেশে মৌসুমি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহের জন্য ২০২৪ সালের ৩ অক্টোবর নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে পাঁচ বছর মেয়াদি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে ৪০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ করবে নেপাল।

ভারতের হরিয়ানা ও বিহারে দ্বিপক্ষীয় বিদ্যুৎ বিক্রি চুক্তির আওতায় দেশটিতে বিদ্যুৎ সরবরাহ করে নেপাল। বাকি বিদ্যুৎ ভারতীয় জ্বালানি বিনিময় কেন্দ্রের (আইইএক্স) দৈনিক ও তাৎক্ষণিক বাজারে বিক্রি করা হয়।

নেপালের চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে বিদ্যুৎ রপ্তানি থেকে মোট আয় হয়েছে ১ হাজার ৬১৫ কোটি ১৩ লাখ রুপি।

 

 





 

আন্তর্জাতিক

দুই সপ্তাহ পর খুলছে রিয়াদের কিং খালেদ বিমানবন্দর, ফ্লাইট চালুর ঘোষণা

সৌদি আরবে হুতিদের হামলায় নিন্দা জানাল বাংলাদেশ

তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৮

দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ফের হামলা, নিহত ১

এবার বদর প্রতিরক্ষা চুক্তি সই করলো চার মুসলিমপ্রধান দেশ

ফের চালু হচ্ছে ডিভি লটারি, ১ নভেম্বর থেকে আবেদন শুরু

মালয়েশিয়ার সরকারি কর্মীদের ইসরায়েলের তৈরি অ্যাপ ব্যবহারের নিষেধাজ্ঞা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দাম ফের ১১০ ডলার

৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

হুথিদের হামলার জের : আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

আন্তর্জাতিক বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online13
Today5543
Yesterday11411
TOTAL7641418