| ঢাকা, বাংলাদেশ | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ১৭-১০-২০২৬

শাহজালাল বিমানবন্দরে লাগেজের নিরাপত্তা ও ব্যবস্থাপনায় সিসিটিভি-মনিটর, সরাসরি দেখতে পাবেন যাত্রীরা


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৭ অক্টোবর, ২০২৬।। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজের নিরাপত্তা এবং হ্যান্ডলিং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে নতুন ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

নতুন এ উদ্যোগের অংশ হিসেবে বিমানবন্দরের ৮টি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা এবং ৬৫ ইঞ্চি আকারের ১৮টি মনিটর স্থাপন করা হয়েছে।

এ ব্যবস্থার ফলে যাত্রীরা এখন থেকে বিমান থেকে লাগেজ নামানো, নির্দিষ্ট স্থানে পরিবহন, বাছাই ও বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়াটির সরাসরি দৃশ্য (লাইভ স্ক্রিনিং) মনিটরে দেখতে পাবেন। এতে লাগেজ সংগ্রহ নিয়ে যাত্রীদের ভোগান্তি কমার পাশাপাশি পুরো প্রক্রিয়ায় স্পষ্ট ধারণা ও স্বচ্ছতা নিশ্চিত হবে বলে মনে করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বেবিচক জানায়, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে এবং বিশেষ করে প্রবাসী ও দেশি-বিদেশি যাত্রীরা যেন নির্বিঘ্নে মালামাল সংগ্রহ করতে পারেন, সেজন্য প্রযুক্তিনির্ভর ও যাত্রীবান্ধব নানা পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবা আধুনিকায়নে এটি একটি বড় অগ্রগতি।

 

 





 

জাতীয়

প্রতিবন্ধীদের কথা শুনলেন প্রধানমন্ত্রী, দাবি বাস্তবায়নে নেয়া হচ্ছে কার্যকর উদ্যোগ

পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড দ্রুত গঠন হবে: শ্রম সচিব

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১০ জনের মৃত্যু

উত্তরায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০

ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

বাংলাদেশিদের জন্য সুখবর দিল থাইল্যান্ড

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৫ জনের

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online17
Today1645
Yesterday5718
TOTAL7552382