| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ১৭-১০-২০২৬

কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৭ অক্টোবর, ২০২৬।। কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। রিসোর্টের ভেতর থেকে নারী ও শিশুসহ এসব লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃতদের সবাই পর্যটক।

আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছেন কি না, তা দেখছেন উদ্ধারকর্মীরা।

শনিবার সকাল ৭টার দিকে উঠিয়ার পাটোয়ারটেকে ইনানী বিচের মেরিন ড্রাইভের টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে আগুন লাগে। সকাল ৭টা ২৫ মিনিটে আগুন লাগার খবরে পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

পরে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার সহায়তায় যোগ দেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। টানা চেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একইভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও নির্ধারণ করা সম্ভব হয়নি।

 





 

জাতীয়

উত্তরায় পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০

ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী

ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ঢাকা-সৌদি রুটে ১০৭ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৬ হাজারের বেশি যাত্রী

বাংলাদেশিদের জন্য সুখবর দিল থাইল্যান্ড

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৫ জনের

মঙ্গলবার রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সুযোগ, বিনা খরচে যাবেন ১০ হাজার বাংলাদেশি

ক্ষুধা নিরসনে বাংলাদেশের অগ্রগতি ধীর

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online10
Today4491
Yesterday6287
TOTAL7549510