| ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ০৫-১০-২০২৬

সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম অটোরিকশা চালকদের


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৫ অক্টোবর, ২০২৬।। গ্রেপ্তার চার নেতার নিঃশর্ত মুক্তি এবং ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

সোমবার (৫ অক্টোবর) সকালে এই বিক্ষোভ শুরু হয়। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে দৈনিক বাংলা মোড়ে পৌঁছান এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন।

সমাবেশে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি এস এম আবুবকর সিদ্দিক বলেন, ‘আমরা দেশ পরিচালনার ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করতে চাই, অসহযোগিতা করতে চাই না। কিন্তু আমাদের যে চারজন নেতাকে বিনা দোষে শাস্তি দেওয়া হয়েছে, আগামী তিন কার্যদিবস অর্থাৎ ৪৮ ঘণ্টার মধ্যে যদি তাদের নিঃশর্ত মুক্তি দেওয়া না হয় এবং অন্যায়ভাবে রিকশা উচ্ছেদ অভিযান বন্ধ করা না হয়, তাহলে আমরা আগামীতে আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলন ঘোষণা করব।’

তিনি আরও বলেন, ‘বাকি যে দাবিদাওয়াগুলো আছে, সরকার সেগুলো বিবেচনা করে আমাদের নিয়ে বসবে। তবে ৪৮ ঘণ্টার মধ্যে এই চার নেতাকে মুক্তি না দিলে আমরা যে কর্মসূচি ঘোষণা করব, তা ঠেকানোর ক্ষমতা বাংলাদেশের কারও আছে বলে আমার মনে হয় না।’

বিক্ষোভে অংশ নেওয়া রিকশাচালক শাহিন ব্যাপারি বলেন, ‘দেশে গ্যাস নাই, তেল নাই, পানি নাই—সবই কি অটোতে খেয়েছে? তেল-গ্যাস-কারেন্ট কই গেছে? হাসিনার সময় তো এ রকম হয় নাই। পানি, গ্যাস, কারেন্ট সব ছিল। জিনিসের দামও কম ছিল। আর এখন সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে।’

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে সবুজবাগ থানা পুলিশ ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের চার নেতাকে আটক করে। গ্রেপ্তাররা হলেন—সবুজবাগ থানা কমিটির সভাপতি আকবর, তার ছেলে ইয়াসিন, সেন্টু এবং রহিম মহাজন। মূলত এই গ্রেপ্তারের প্রতিবাদেই মঙ্গলবারের এই বিক্ষোভ ও আলটিমেটাম কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

 

 





 

জাতীয়

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি ঘোষণা

ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১

হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৬

১০১ শিক্ষককে বিশেষ সম্মাননা পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

টেকসই গণতন্ত্রের জন্য নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে : সিইসি

প্রিজন ভ্যান খুলে দেন এসআই, প্রাইভেট কারে চলে যান ‘পিচ্চি রাজা’

বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা

ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তায় সারাদেশে সৌরবিদ্যুৎ নিয়ে ‘বড় পরিকল্পনা’

দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online14
Today1912
Yesterday6669
TOTAL7480960