| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ৭ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ০৫-১০-২০২৬

বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৫ অক্টোবর, ২০২৬।। বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় আবারও ভয়াবহ বায়ুদূষণের কবলে রাজধানী। শুষ্ক আবহাওয়ায় বিশ্বের ১২৫ শহরের তালিকায় বায়ুদূষণে ২ নম্বরে উঠে এসেছে ঢাকা। এর মধ্যে সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর ১০ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি। সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।

পাশাপাশি ১৭৯ স্কোর নিয়ে বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের তালিকার ২ নম্বরে অবস্থান করছে রাজধানী ঢাকা। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এই অবস্থায় জানালা বন্ধ রাখার পাশাপাশি রাজধানীবাসীদের ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার। এ ছাড়া বায়ুদূষণের তালিকায় ১৭০ স্কোর নিয়ে ৩ নম্বরে আছে পাকিস্তানের লাহোর। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

এদিকে সোমবার সকালে রাজধানীর ১০ এলাকায় বায়ুদূষণ সবচেয়ে বেশি। এই এলাকাগুলো হলো- শহিদ সাহাবুদ্দিন রোডের বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এলাকা (১৮৮), পুরান ঢাকার বেচারাম দেউড়ি (১৮৬), গুলশান লেক পার্ক (১৮৬), উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ এলাকা (১৮৩), বারিধারা পার্ক রোড (১৮২), মিরপুরের সাগুপ্তা (১৭৭), মাদানী এভিনিউয়ের বে’জ এইজ ওয়াটার আউটডোর (১৭৪), মিরপুরের দক্ষিণ পল্লবী (১৭৩), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (১৬৫) এবং গুলশান-২ এলাকা।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

 





 

জাতীয়

বাংলাদেশে হাইব্রিড গাড়ির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পরিবর্তনে ফিরছে গণভোটের বিধান

শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যুর রেকর্ড, মোট প্রাণহানি ২৮১

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নতুন রোগী ১,৩৯৩

শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

তিন সিটির উন্নয়নে বুধবার একনেকে উঠছে চার প্রকল্প

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online21
Today1881
Yesterday6934
TOTAL7487863