| ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : চিকিৎসা সেবা/স্বাস্থ্য তারিখ : ১৩-০৯-২০২৬

ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনেই ৬ মৃত্যু


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৩ সেপ্টেম্বর, ২০২৬।। সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ১৪৯ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৫৬১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে খুলনা ও চট্টগ্রাম বিভাগে ডেঙ্গুতে দুইজন করে মোট ৪ জন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে ডেঙ্গুতে একজন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (৩০৭ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়াও উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ২৭৫ জন ছাড়াও বরিশাল বিভাগে ২০২, চট্টগ্রাম বিভাগে ১৮১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৪, রাজশাহী বিভাগে ১০৪, ময়মনসিংহ বিভাগে ৯৩, রংপুর বিভাগে ৭৩ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে ডেঙ্গুতে ৩৬ জন মারা গেছেন। এর পরের মাস আগস্টে ৪৩ জন এবং চলতি সেপ্টেম্বরের ১৩ দিনেই ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৪৯ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৭৫ জন মারা গেছেন। এ ছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ২৭ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ১৫, বরিশাল বিভাগে ১২, চট্টগ্রাম বিভাগে ১২, রাজশাহী বিভাগে ৬ জন এবং রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে।

 





 

চিকিৎসা সেবা/স্বাস্থ্য

হাম উপসর্গে প্রাণ গেল ৬ শিশুর, আক্রান্ত ১২৩১

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯৯৪

কলেরা টিকা কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৮৭২

হাম-ডেঙ্গুর দ্বিমুখী চাপে জনস্বাস্থ্য

২ কোটি ৩৫ লাখ শিশুর জন্য ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু

সিঙ্গাপুরের চেয়ে কম খরচে ক্যানসারের চিকিৎসা দিতে চায় চীন

আজ ১০ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ

দেশে হাম ও উপসর্গে আরও ১১ জনের মৃত্যু

চিকিৎসা সেবা/স্বাস্থ্য বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online22
Today2418
Yesterday5272
TOTAL7363440