| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : প্রবাস তারিখ : ০১-০৯-২০২৬

এনআইডি পেয়েছেন ১৪ দেশের ৫৪ হাজারের বেশি প্রবাসী


  প্রবাস ডেস্ক


ভয়েস এশিয়ান, ০১ সেপ্টেম্বর, ২০২৬।। বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ১৪টি দেশে এখন পর্যন্ত ৫৪ হাজার ৪৭৭ জন প্রবাসী বাংলাদেশি এনআইডি পেয়েছেন। তাঁদের মধ্যে ২৮ হাজারের বেশি নাগরিকের স্মার্ট কার্ড প্রিন্ট করে সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠানো হয়েছে। এদিকে বিদেশে ভোটার নিবন্ধনের জন্য এখন পর্যন্ত প্রায় এক লাখ আবেদন জমা পড়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি অনুবিভাগের আগস্ট মাসের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, বিদেশে ভোটার নিবন্ধনের জন্য মোট ৯৯ হাজার ৮১৫টি আবেদন পাওয়া গেছে। এর মধ্যে ৬২ হাজার ৫৮৯ জনের বায়োমেট্রিক তথ্য গ্রহণ করা হয়েছে। এখনো ৩৭ হাজারের বেশি আবেদনকারীর বায়োমেট্রিক গ্রহণ করা বাকি রয়েছে।

রেজিস্ট্রেশন অফিসারের তদন্ত শেষে বর্তমানে তিন হাজার ৫৩৬টি আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অন্যদিকে তদন্ত শেষে ৫৪ হাজার ৪৭৭টি আবেদন অনুমোদন পেয়েছে। তদন্তের পর বাতিল হয়েছে ২৬ হাজার ৫৯৫টি আবেদন।

ইসির পরিসংখ্যান অনুযায়ী, বিদেশে ভোটার নিবন্ধনের জন্য সবচেয়ে বেশি আবেদন এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। দেশটির আবুধাবি ও দুবাই স্টেশনে মোট ২৪ হাজার ৮২৫টি আবেদন জমা পড়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ আবেদন এসেছে যুক্তরাজ্য থেকে। দেশটির ম্যানচেস্টার ও বার্মিংহাম স্টেশনে মোট ১৮ হাজার ৬২১টি আবেদন জমা পড়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিশিগান, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস স্টেশনে বিদেশে ভোটার নিবন্ধনের জন্য আবেদন করেছেন ১৮ হাজার ৪৭২ জন।

এ ছাড়া ইতালি থেকে প্রায় সাড়ে ৯ হাজার এবং সৌদি আরব থেকে প্রায় সাত হাজার আবেদন এসেছে। কুয়েত থেকে আবেদন পড়েছে পাঁচ হাজার ৯২১টি। কাতারে আবেদন করেছেন চার হাজার ৮২৯ জন।

মালয়েশিয়া থেকেও দুই হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধনের জন্য আবেদন করেছেন।

কানাডার অটোয়া ও টরন্টো স্টেশনে মোট তিন হাজার ৭৯৪টি আবেদন জমা পড়েছে। ওমানের মাসকাট স্টেশনে আবেদন এসেছে দুই হাজার ৫৭৩টি। অস্ট্রেলিয়ায় আবেদন পড়েছে এক হাজার ৪৫৯টি।

জাপানের টোকিও স্টেশনে ৩৬৫টি আবেদন জমা পড়ার বিপরীতে বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে ২০৮ জনের। মালদ্বীপে আবেদন এসেছে ৩২৮টি এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ১৩৯টি।

ইসির ২৭ আগস্ট পর্যন্ত করা সারসংক্ষেপে ১৪টি দেশ ও ২৪টি স্টেশনের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

২০১৯ সালে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও এনআইডি দেওয়ার কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন। ওই বছরের ৫ নভেম্বর মালয়েশিয়ায় প্রথম এ কার্যক্রম উদ্বোধন করা হয়। এরপর ১৮ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হয় প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা।

বর্তমানে ১৪টি দেশে এ কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি আরও কয়েকটি দেশে সেবাটি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।

ইসি নতুন করে নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, সিঙ্গাপুর ও বাহরাইনকে বিদেশে ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রমের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে।

এরই মধ্যে সিঙ্গাপুরে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। গত ৪ আগস্ট দেশটিতে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিনই তিন প্রবাসী বাংলাদেশির হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়।

ফলে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা আরও বিস্তৃত করার পাশাপাশি নতুন নতুন দেশে এ কার্যক্রম চালুর মাধ্যমে বিদেশে থাকা নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের আওতায় আনার প্রক্রিয়াও এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।

 





 

প্রবাস

মালয়েশিয়ায় ১৫৫ বাংলাদেশিসহ দুই শতাধিক বিদেশি শ্রমিক আটক

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করল মালয়েশিয়া

মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য হাইকমিশনের জরুরি নির্দেশনা

AZ Mobile Market: A Popular Name Among Migrant Workers in Singapore

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা, মানতে হবে ৮ ধাপ

Ranjit Group Spreading the Message of Unity and Humanity in Singapore

SBM Group Hosts Grand Annual Dinner in Singapore

সিঙ্গাপুরে জমকালো আয়োজনে SBM Group-এর বাৎসরিক ডিনার অনুষ্ঠিত

সিঙ্গাপুরে ঐক্য ও মানবিকতার বার্তা ছড়াচ্ছে রঞ্জিত গ্রুপ

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

প্রবাস বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online13
Today2212
Yesterday5451
TOTAL7347151