| ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ২৮ আগষ্ট ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২৭-০৮-২০২৬

২৯ সেপ্টেম্বর থেকেই শুরু রোহিঙ্গা প্রত্যাবাসন: মালয়েশিয়া


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৭ আগষ্ট, ২০২৬।। সামরিক বাহিনীর নৃশংস দমন-পীড়নের পর প্রথমবারের মতো মালয়েশিয়া থেকে মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হতে যাচ্ছে। আগামী ২৯ সেপ্টেম্বর প্রথম ধাপে স্বেচ্ছাপ্রত্যাবাসন কর্মসূচির আওতায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থী নিজ দেশে ফিরে যাবেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সংক্রান্ত চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়।

মন্ত্রণালয় জানায়, প্রত্যাবাসনের প্রথম ধাপে মিয়ানমার সরকার কর্তৃক নিবন্ধিত ও চিহ্নিত ১ হাজার ৪৭৬ জন নাগরিককে ফেরত নেওয়া হবে। এই প্রক্রিয়াটি নিরাপদে সম্পন্ন করতে মিয়ানমার নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ এবং একটি বিশেষ হাসপাতাল জাহাজ ব্যবহার করা হবে বলেও মালয়েশিয়া কর্তৃপক্ষ জানিয়েছে।

মিয়ানমারের কূটনৈতিক নোটের তথ্য অনুযায়ী তারা ১ হাজার ৪৭৬ জন নাগরিককে শনাক্ত করলেও, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ১৫ আগস্ট পর্যন্ত দেশটির অভিবাসন আটক কেন্দ্রগুলোতে ১০ হাজার ৩৮৮ জন মিয়ানমারের নাগরিক আটক ছিলেন। তবে মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এই আটক ব্যক্তিদের সবাইকে আইনিভাবে ‘শরণার্থী’ হিসেবে বিবেচনা করা যাবে না।

এদিকে, চলতি বছর শরণার্থী নিবন্ধন নথি (ডিপিপি) উদ্যোগের আওতায় ৪ হাজার ৮ জন মিয়ানমারের নাগরিককে নিবন্ধনের জন্য পাঠানো হবে। দেশে ফিরতে ইচ্ছুক এবং আইনিভাবে যোগ্যদের শনাক্ত করার এই দ্বিপক্ষীয় প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে মালয়েশিয়া।

এর আগে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছিলেন, স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে প্রথম দফায় পাঁচ হাজার জাতিগত রোহিঙ্গা শরণার্থীকে ধাপে ধাপে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার সরকার।





 

জাতীয়

তারেক রহমানের প্রতিশ্রুতির মহাসড়কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা

গ্যাস-বিদ্যুৎ সংকটে নবায়নযোগ্য জ্বালানিতে আশার আলো

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

শেখ হাসিনাসহ চার পলাতককে ফেরাতে কূটনৈতিক-আইনি প্রক্রিয়া চলছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

ফ্যাসিবাদ ঠেকাতে রোডম্যাপ চান আইনমন্ত্রী

বম্বে সুইটস ও বাঘাবাড়ির ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online17
Today5065
Yesterday6170
TOTAL7249623