| ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ২৫ আগষ্ট ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : শিক্ষা তারিখ : ১১-০৭-২০২৬

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১১ জুলাই, ২০২৬।। বন্যা পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনার পর আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
 
শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাইদী আমিন।
 
বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মনিটরিং করছেন। সরকার দায়বদ্ধতা ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে।
 
এর আগে শুক্রবার বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
চট্টগ্রাম বোর্ডের জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।

 





 

শিক্ষা

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ, শেষ হবে ১৫ এপ্রিল

পরীক্ষা নয়, এসএসসির ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ দিন

এসএসসির ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে

অবশেষে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

পাঁচ জেলার শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশ, তদন্তে ৩ সদস্যের কমিটি

একাদশে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি বাতিলের প্রস্তাব

আজ এইচএসসিতে বসছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী

শিক্ষা বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online14
Today1329
Yesterday5013
TOTAL7229165