| ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ২৫ আগষ্ট ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : শিক্ষা তারিখ : ০৯-০৭-২০২৬

প্রাথমিক বৃত্তির ফল আগেই প্রকাশ, তদন্তে ৩ সদস্যের কমিটি


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৯ জুলাই, ২০২৬।। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ফল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ফাঁসের ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এক অফিস আদেশে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।

নবগঠিত এই কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল। এছাড়া অধিদপ্তরের উপবৃত্তি বিভাগের শিক্ষা অফিসার মো. জিয়াউল কবির সুমনকে কমিটির সদস্য এবং প্রশাসন-২ এর সহকারী পরিচালক মোছা. রোখসানা হায়দারকে কমিটির সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের সই করা ওই অফিস আদেশে বলা হয়, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল বুধবার (৮ জুলাই) চূড়ান্ত করা হয়। এরপর প্রস্তুতকৃত ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করার নিমিত্ত প্রয়োজনীয় লিংক তৈরির জন্য সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মোহতাব কায়েসকে দায়িত্ব দেয়া হয়। সেই সঙ্গে ফলাফল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশের আগে তা ওয়েব পোর্টালে আপলোড না করার জন্যও তাকে নির্দেশনা দেয়া হয়। কিন্তু বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল ওই লিংকগুলোয় আপলোড করা হয়। পরবর্তীতে অল্প সময় সচল থাকায় ওই লিংকগুলো থেকে সাধারণ ব্যবহারকারীরা ফলাফল ডাউনলোড করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে।

এই অবস্থায় কর্তৃপক্ষের বিনা অনুমতিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশের ঘটনার তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য এই কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সেই সঙ্গে কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে ঘটনার তদন্তপূর্বক বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

 





 

শিক্ষা

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ১৪ মার্চ, শেষ হবে ১৫ এপ্রিল

পরীক্ষা নয়, এসএসসির ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ দিন

এসএসসির ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে

অবশেষে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

পাঁচ জেলার শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

একাদশে ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটা পুরোপুরি বাতিলের প্রস্তাব

আজ এইচএসসিতে বসছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী

শিক্ষা বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online22
Today1301
Yesterday5013
TOTAL7229137