| ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : রাজনীতি তারিখ : ১৯-১১-২০২৬

উনি (শেখ হাসিনা) এখন লাশের অপেক্ষায় আছেন: সোহেল তাজ


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৯ নভেম্বর, ২০২৬।। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, 'উনি এখন লাশের অপেক্ষায় আছেন'।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, 'সাবেক প্রধানমন্ত্রী নিজের দলের লাশ চান- আর সেই লাশ ব্যবহার করে দেশে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন তিনি।'

সোহেল তাজ আরও লিখেন, 'পলাতক স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী তাঁর প্রায় দেড় দশকের শাসনকালে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন, নিপীড়ন, গুম, খুন করে, সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করে, গণতন্ত্রকে কবর দিয়ে, লুটপাট করে এবং গণহত্যা চালিয়ে দেশটাকে ধ্বংস করেছেন।'

তাঁর ভাষায়, 'ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে গিয়ে এখন ওপারে বসে দেশে ফেরার নামে আওয়ামী লীগ দলটাকে একটি সন্ত্রাসী সংগঠনে পরিণত করে দেশে অরাজকতা ও তাণ্ডব সৃষ্টি করছেন শেখ হাসিনা, যাতে তিনি দেশে ফিরে প্রতিশোধ নিতে পারেন।'

সোহেল তাজের দাবি, 'উনি (শেখ হাসিনা) সম্প্রতি বলেছেন যে তাঁর মতো কেউ আন্দোলন তৈরি করতে পারে না, আর সেই আন্দোলনের বড় একটি উপাদান হচ্ছে লাশ-তিনি চান নিজের দলের লাশ। এ জন্যই তিনি উসকানিমূলক কর্মসূচি দিচ্ছেন, যাতে কিছু মানুষ মারা যায়। আর তা নিজের দলের লাশ হলে সেটাকে ব্যবহার করে আরও অরাজকতা সৃষ্টি করে সরকার পতনের পরিকল্পনা করছেন।'

সবশেষে সোহেল তাজ লিখেন, 'এটাই একজন 'সাইকোপ্যাথ'-এর চরিত্র; নিজেই গণহত্যা চালিয়ে এখন নিজেই ভিকটিম সেজে বড় গলায় কথা বলছেন।'

 





 

রাজনীতি

ভারতের পেট্রাপোলে আ. লীগ নেতাদের বৈঠক গভীর ষড়যন্ত্র: রিজভী

ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম

দেশের সংকটে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম

হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির

পাঁচ দফা আদায়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিক্ষোভ-সমাবেশ করবে এনসিপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বিএনপির নতুন ছক

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. ওসমান ফারুক

সাঈদ খোকন গ্রেপ্তার

কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী

রাজনীতি বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online15
Today5592
Yesterday7377
TOTAL7857027