| ঢাকা, বাংলাদেশ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আইন ও আদালত তারিখ : ১৭-১১-২০২৬

রামিসাকে ধর্ষণ-হত্যা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্না খালাস


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৭ নভেম্বর, ২০২৬।। রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি ও সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়েছে।

এ মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের করা জেল আপিল শুনানি করে আজ মঙ্গলবার এ রায় দেন বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ। এর আগে গতকাল সোমবার এ মামলার ডেথ রেফারেন্সের উপর শুনানি শেষ করেন হাইকোর্ট।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। অন্যদিকে, আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

এ মামলায় গত ৭ জুন দুই আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ডের রায় দেন বিচারিক আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ ও স্বপ্নার দুই লাখ টাকা জরিমানা করা হয়।

রায়ের পর গত ৯ জুন সোহেল রানা ও স্বপ্না আক্তারের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) পাঠানো হয় হইকোর্টে। এর দুদিন পর আসামিরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে আপিল করে।

জেল আপিলে সোহেল রানা বলেছেন, আমি আর্থিকভাবে অস্বচ্ছল। অটো রিকশা গ্যারেজে কাজ করতাম। নিয়মিত ইয়াবাসক্ত ছিলাম। মাদকাসক্ত ও নেশাগ্রস্ত হওয়ার কারণে পরিবারে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। ইতোপূর্বে কোনো অপরাধে জড়িত ছিলাম না। অত্র মামলার ভিক্টিমের সাথে যে ঘটনা ঘটেছে, তা মাদকাসক্ত ও নেশাগ্রস্ত অবস্থায় হয়েছে।

তিনি আরও বলেছেন, আমার আর্থিক অভাব ও পারিবারিক অশান্তি এবং মাদকাসক্ত ও নেশাগ্রস্ত হওয়ার কারণেই ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও অবচেতনভাবে হয়েছে। কীভাবে যে ঘটনাটি ঘটেছে, বুঝতে পারি নাই। আমার একটি মাত্র ছেলের পড়াশুনার খরচ ও পরিবারের ভরণ পোষণ করার মতো কেউ নাই। আমি ভুল করেছি। ক্ষমা চাই।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল শুনানিতে বলেছেন, আসামি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বেচ্ছাপ্রণোদিত। তার স্বীকারোক্তিতেই অপরাধের পুরো বর্ণনা ফুটে উঠেছে। তা ছাড়া পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এই আসামির কৃত অপরাধ যথাযথভাবে মূল্যায়নের ভিত্তিতে বিচারিক আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

তিনি বলেন, অপরাধে সহ-আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুনের ভূমিকা তুলে ধরে রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেছে, অপরাধের পুরো ঘটনাই জানতেন স্বপ্না খাতুন। জানতেন বলেই তিনি তার স্বামীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্বপ্না খাতুন এই অপরাধের সঙ্গে জড়িত। সোহেল-স্বপ্নার মধ্যে বোঝাপড়া না থাকলে বাসার ভেতরে এই নৃশংস অপরাধ ঘটানোর কোনো সুযোগ থাকতো না। বিচারিক আদালত যথাযথ মূল্যায়নের ভিত্তিতেই তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। সোহেল রানার সঙ্গে স্বপ্না খাতুনেরও মৃত্যুদণ্ড বহাল রাখা হোক।

অন্যদিকে আসামি পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান শুনানিতে দাবি করেন, ধর্ষণ ও হত্যার সঙ্গে স্বপ্না খাতুনের সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। ফলে তাকে খালাস দেওয়া হোক।

চলতি বছরের ১৯ মে সকালে পল্লবীতে আলোচিত এই ধর্ষণ ও হত্যাকাণ্ডটি ঘটে। পরদিন ২০ মে ভিকটিমের বাবা বাদী হয়ে পল্লবী থানায় এ বিষয়ে মামলা দায়র করেন। মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে ভিকটিমকে ধর্ষণ করে হত্যা করা ও লাশ গুমে সহযোগিতার অভিযোগ আনা হয়।

এরপর তদন্তে মাঠে নামে পুলিশ। ঘটনার ৪ দিনের মাথায় ২৪ মে তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান চার্জশিট (অভিযোগপত্র) জমা দেন। চার্জশিটে মোট ১৮ জনকে সাক্ষী করা হয়। পরে এ মামলায় দুই আসামির ফাঁসির রায় দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।

রামিসার বাবা তার পরিবারের লোকজন নিয়ে পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-বি এলাকায় ফ্ল্যাটে ভাড়া বাসায় থাকতেন। তিনি বনানীতে একটি বেসরকারি অফিসে চাকরি করেন। আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারও একই বাসার অন্য ফ্ল্যাটে থাকতেন। ভিকটিম রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণিতে লেখাপড়া করত।

 





 

আইন ও আদালত

বায়তুল মোকাররমের সাবেক খতিব আটক

৭ দিনের রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন

শাপলা চত্বরে গণহত্যা: হাসিনা-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই, ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া উপায় নেই: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনা-কামালের সম্পত্তি রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার উদ্যোগ

তাহসিফ সাউরী হত্যা: বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় ‘জুনিয়র বন্ধু’ দীপের ৪ দিনের রিমান্ড

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

আইন ও আদালত বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online25
Today63
Yesterday9504
TOTAL7794004