| ঢাকা, বাংলাদেশ | শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : খেলা তারিখ : ০৫-১১-২০২৬

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, ফিরলেন মুশফিক-তাসকিন


  স্পোর্টস ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৫ নভেম্বর, ২০২৬।। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। টাইগারদের একাদশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

মিরপুরে প্রথম টেস্টে ৮ উইকেটে হেরে সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে থাকা নাজমুল হোসেন শান্তর দলের সামনে এই ম্যাচ সিরিজ বাঁচানোর একমাত্র সুযোগ।

সিরিজের ভাগ্যনির্ধারণী এই ম্যাচে দুই দলই একাদশে এনেছে পরিবর্তন। বাংলাদেশ দল আগের টেস্টের একাদশ থেকে বাদ দিয়েছে পেসার শরিফুল ইসলাম ও ব্যাটার মুমিনুল হককে। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও গতিময় পেসার তাসকিন আহমেদ।

অন্যদিকে উইন্ডিজ দলেও এসেছে দুটি রদবদল। চন্দরপলের জায়গায় টেস্ট অভিষেক হয়েছে কেভিন উইকহ্যামের (উইকম্যান)। এ ছাড়া জন ক্যাম্পবেলের বদলে একাদশে ফিরিয়ে আনা হয়েছে উইকেটকিপার-ব্যাটার জশুয়া ডি সিলভাকে।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : জশুয়া ডি সিলভা, ব্র্যান্ডন কিং, কেভিন উইকহ্যাম, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, রস্টন চেজ (অধিনায়ক), শামার জোসেফ, জশুয়া বিশপ, জেডেন সিলস ও জোমেল ওয়ারিক্যান।

 





 

খেলা

ফিফা সভাপতি ইনফান্তিনো এখন ঢাকায়

প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্টে হাসানের হ্যাটট্রিক

৩-০ গোলে আর্জেন্টিনার জয়: শেষ মূহুর্তেও ম্যাজিক দেখালেন মেসি

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

অল্পের জন্য লজ্জা এড়ালো বাংলাদেশ, ৬৪ রানে অলআউট

বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় জয়ে সিরিজ বাংলাদেশের

খেলা বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online21
Today2963
Yesterday6230
TOTAL7707902