| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২৮-১০-২০২৬

ঢাকা-সৌদি রুটে ১৫৩ ফ্লাইট বাতিল, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৮ অক্টোবর, ২০২৬।। সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হঠাৎ বিধিনিষেধ আরোপ করায় ঢাকা-সৌদি আরব রুটে আকাশপথের শিডিউলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। সৌদি আরবের একটি বিমানবন্দরে হামলার পর নেওয়া সতর্কতামূলক পদক্ষেপের কারণে একের পর এক ফ্লাইট স্থগিত ও বাতিল করতে বাধ্য হচ্ছে এয়ারলাইন্সগুলো। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার প্রবাসী ও গমনেচ্ছুক যাত্রী।

আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুর পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৫৩টি ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছে। এতে প্রায় ২২ হাজার ৬৩৬ জন যাত্রী চরম ভোগান্তি ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, পরিস্থিতি সামাল দিতে ও ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিকল্প ফ্লাইটের বন্দোবস্ত করতে দিনভর তৎপরতা চালানো হচ্ছে। বেবিচকের তথ্যমতে, বাতিল ও স্থগিত হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে- জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৩টি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সৌদিয়া) ২০টি, রিয়াদ এয়ারওয়েজের ১৩টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি এবং ইন্ডিগোর ৩০টি ফ্লাইট। এ ছাড়া এমিরেটস (১৪টি), কাতার এয়ারওয়েজ (৯টি), ফ্লাই দুবাই (৮টি), এয়ার ইন্ডিয়া (৮টি), সালাম এয়ার (৭টি) ও ইজিপ্ট এয়ারের (১টি) শিডিউলও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

এ বিষয়ে বেবিচকের ফ্লাইট ম্যানেজমেন্টের সহকারী পরিচালক স্কোয়াড্রন লিডার সাকিব জানান, পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। উদ্ভূত প্রেক্ষাপটে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা এবং আটকে পড়া যাত্রীদের দ্রুত গন্তব্যে পাঠানোর লক্ষ্যে ফ্লাইটগুলোর সময়সূচি পুনর্নির্ধারণে এয়ারলাইন্সগুলোর সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ চলছে।





 

জাতীয়

দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী

নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ কত জানালেন প্রতিমন্ত্রী

‘ক্রসফায়ার’ মন্তব্যে বিতর্ক: আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২

নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে সিইসি

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু

গুলিস্তানে অভিযান : ফুটপাত থেকে শতাধিক দোকান উচ্ছেদ

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে দেশের চার বন্দরে তিন নম্বর সতর্কসংকেত

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online11
Today7874
Yesterday8327
TOTAL7652076