| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২৭-১০-২০২৬

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন

৬৪ জেলায় ১৫০ জন সংশোধনকারী কর্মকর্তা নিয়োগ


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৭ অক্টোবর, ২০২৬।। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ করতে সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি ইসি সচিবালয়ের যুগ্মসচিব মো. আব্দুল হালিম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, দেশের ৬৪ জেলা এবং ক্যান্টনমেন্ট এলাকায় সংশোধনকারী কর্তৃপক্ষ হিসেবে ১৫০ জন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।

প্রজ্ঞপনে বলা হয়েছে, ‘ভোটার তালিকা আইন-২০০৯ এর ১১ ধারা মোতাবেক প্রতিবছর ২ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত বা নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে ধারা ৩ এর দফা (জ) এর অধীন ঘোষিত সময়কালের মধ্যে, নির্ধারিত পদ্ধতিতে ভোটার তালিকা হালনাগাদের বিধানমতে ৩১ অক্টোবর ২০০৮ বা তার পূর্বে যাদের জন্ম এমন ব্যক্তিদের মধ্যে ৩১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত যারা ডাটাবেইজে নিবন্ধিত হয়েছেন বা হবেন ভোটার তালিকা হালনাগাদপূর্বক তাদেরকে অন্তর্ভুক্ত করতে ভোটার তালিকা চূড়ান্তকরণের লক্ষ্যে নির্বাচন কমিশন ভোটার এলাকা/অধিক্ষেত্রসমূহের খসড়া ভোটার তালিকার বিষয়ে নির্ধারিত ফরমে দাখিলকৃত দাবী (ফরম-৬), আপত্তি (ফরম-৭) ও সংশোধন (ফরম-৮) সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করার উদ্দেশ্যে সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ করেছে।’

অন্যদিকে জানুয়ারিতে শুরু হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদের পর ২৫ নভেম্বর চূড়ান্ত করা হবে ভোটার তালিকা। চূড়ান্ত তালিকায় যাদের নাম থাকবে, তারাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।

এর আগে ইসির এক নির্দেশনায় দেশের সব উপজেলা নির্বাচন কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দেশনায় বলা হয়, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা এর আগে যাদের জন্ম, তাদের মধ্যে যারা এ বছরের ৩১ অক্টোবরের মধ্যে ভোটার ডেটাবেজে নিবন্ধিত হবেন, তাদের অন্তর্ভুক্ত করে হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। এ জন্য ৫ নভেম্বর সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করা যাবে। এসব আবেদন ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ হবে আগামী বছরের ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণ হবে। এসব নির্বাচনের তফসিল জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন।

 
 

 





 

জাতীয়

বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণে ইউনিক্লোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে দেশের চার বন্দরে তিন নম্বর সতর্কসংকেত

বিনিয়োগবান্ধব নীতি প্রণয়ন ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট, ভোগান্তিতে রোগীরা

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে জোরালো সমর্থন তাকাইচির

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০

৫ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্য জাপানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত : প্রধানমন্ত্রী

ঢাকা ও চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন, নেই সচিবালয়-বাংলাদেশ ব্যাংকেও

বাংলাদেশ-জাপান বন্ধুত্ব হবে অর্থনৈতিক অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online14
Today6166
Yesterday8327
TOTAL7650368