| ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২৬-১০-২০২৬

ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদ্রাসা


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৬ অক্টোবর, ২০২৬।। দুর্গাপূজা ও লক্ষ্মীপূজার ছুটি শেষে আজ খুলছে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসা। তবে সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষার্থীদের ছুটি শেষ হচ্ছে আরও কয়েক দিন পর। কলেজে ক্লাস শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে।

শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে গত ১৮ অক্টোবর থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় ছুটি শুরু হয়।

এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। ২২ অক্টোবর নির্ধারিত ছুটি শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটি এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ছুটির মেয়াদ বেড়ে যায়। এতে শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১০ দিনের অবকাশ পান।

অন্যদিকে, সরকারি ও বেসরকারি কলেজগুলোতে গত ১৮ অক্টোবর থেকে ছুটি চলছে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দেওয়া এই ছুটি শেষ হবে ২৯ অক্টোবর। এরপর ৩০ ও ৩১ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় কলেজ খুলবে ১ নভেম্বর।

 
 
 

 





 

জাতীয়

৫ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্য জাপানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত : প্রধানমন্ত্রী

ঢাকা ও চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন, নেই সচিবালয়-বাংলাদেশ ব্যাংকেও

বাংলাদেশ-জাপান বন্ধুত্ব হবে অর্থনৈতিক অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

সূর্যোদয়ের দেশে নতুন সম্ভাবনা, ঢাকা টোকিওর যৌথ ঘোষণা

বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক মঙ্গলবার

ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা : প্রবাসীকল্যাণ মন্ত্রী

নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

হাম উপসর্গে আরও ৬ প্রাণহানি, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online14
Today5544
Yesterday11411
TOTAL7641419