| ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২৫-১০-২০২৬

অনির্দিষ্টকালের জন্য ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৫ অক্টোবর, ২০২৬।। আপাতত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত করেছে সরকার। নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নিয়ে সম্ভাব্য জটিলতা এড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ কার্যক্রম স্থগিত রাখতে দেশের সব জেলা প্রশাসককে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটি দেশের সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকারের উপপরিচালক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগতির জন্য অনুলিপি দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালা এবং ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ-সংক্রান্ত কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত রাখতে হবে।

এ ক্ষেত্রে ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর জারি করা ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালাসংক্রান্ত স্মারক এবং ২০১৪ সালের ৯ ডিসেম্বর জারি করা ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণসংক্রান্ত স্মারকের আলোকে পরিচালিত কার্যক্রম স্থগিত রাখার কথা বলা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় এ সিদ্ধান্তের কারণ হিসেবে নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা-সংক্রান্ত সম্ভাব্য জটিলতা এড়ানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে।

 

 





 

জাতীয়

৫ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের লক্ষ্য জাপানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই নিহিত : প্রধানমন্ত্রী

ঢাকা ও চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন, নেই সচিবালয়-বাংলাদেশ ব্যাংকেও

বাংলাদেশ-জাপান বন্ধুত্ব হবে অর্থনৈতিক অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

সূর্যোদয়ের দেশে নতুন সম্ভাবনা, ঢাকা টোকিওর যৌথ ঘোষণা

বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক মঙ্গলবার

ফ্লাইট বিপর্যয়ে আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা : প্রবাসীকল্যাণ মন্ত্রী

নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

হাম উপসর্গে আরও ৬ প্রাণহানি, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online14
Today5567
Yesterday11411
TOTAL7641442