| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২৪-১০-২০২৬

সৌদি আরবগামী ১৪১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ২১ হাজার যাত্রী


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৪ অক্টোবর, ২০২৬।। সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৪১টি ফ্লাইট বিঘ্নিত হয়েছে। এতে ২১ হাজার ৯৩৩ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। এসব ফ্লাইটের মধ্যে কিছু বাতিল করা হয়েছে, আবার কিছু ফ্লাইট স্থগিত রয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচকের তথ্য অনুযায়ী, বিঘ্নিত ফ্লাইটগুলোর মধ্যে ৬৬টি সরাসরি এবং ৭৫টি ট্রানজিট ফ্লাইট। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২৯টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছে।

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ আরোপের কারণে গত ১১ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে তিন দফায় ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বিমানের দাম্মামগামী ফ্লাইট ২৫ অক্টোবর পর্যন্ত এবং রিয়াদগামী ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে। এতে সৌদি আরবগামী ও সেখান থেকে দেশে ফিরতে ইচ্ছুক যাত্রীদের ভোগান্তি বেড়েছে।





 

জাতীয়

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৯ম বৈঠক চলছে

ডেঙ্গু-হামের তাণ্ডবে প্রতিদিনই ঝরছে প্রাণ, নেই দৃশ্যমান পদক্ষেপ

প্রধানমন্ত্রীর জাপান সফরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের আশা

তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

হাত মেলানোর অপেক্ষায় বাংলাদেশ-ভারত

আবারও কক্সবাজারের আবাসিক হোটেলে আগুন

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি, হাম ও উপসর্গে মোট ১২০৭ প্রাণহানি

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online18
Today6589
Yesterday11685
TOTAL7612307