| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ২১ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২০-১০-২০২৬

ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২০ অক্টোবর, ২০২৬।। প্রধানমন্ত্রী যেকোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন এবং ইশরাকের পদত্যাগ সংবিধান অনুযায়ী হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তার দাবি, এ পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ঝিনাইদহের মহেশপুর উপজেলা ডাকবাংলোয় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধানমন্ত্রী যেকোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন। ইশরাক নিয়ম মেনেই পদত্যাগ করেছেন। এটি একটি সাংবিধানিক বিষয়, এখানে আইনের কোনও ব্যত্যয় ঘটেনি।

তিনি আরও বলেন, ইশরাক পদত্যাগ না করলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে তাকে পদত্যাগ করানোর অনুরোধ জানাতেন। এটিও সাংবিধানিক বিধানের আওতাভুক্ত।

সরকারের সিদ্ধান্ত ও সুশাসন প্রতিষ্ঠার বিষয়ে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, একটি সরকার যখন সুশাসন প্রতিষ্ঠা করতে চায়, তখন কাকে দায়িত্বে রাখা হবে আর কাকে রাখা হবে না, তা সরকারের নিজস্ব বিবেচনার বিষয়।

মহেশপুর উপজেলা ডাকবাংলোয় আয়োজিত এ মতবিনিময় সভায় স্থানীয় দলীয় নেতাকর্মী এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

 





 

জাতীয়

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পানির হিস্যা আদায় করার জন্য যা করার দরকার তাই করা হবে: প্রধানমন্ত্রী

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে মাদক পার্টি, আটক ৮৪

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৬৬ জন

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী

সামরিক বিমানে রংপুরের পথে প্রধানমন্ত্রী

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪, আহত ৩০

ঢাকা-সৌদি রুটে ১২৬ ফ্লাইট বাতিল, ১৯ হাজারের বেশি যাত্রী দুর্ভোগে

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেফতার

নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online12
Today1265
Yesterday9728
TOTAL7576832