| ঢাকা, বাংলাদেশ | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : আন্তর্জাতিক তারিখ : ১৫-১০-২০২৬

মসজিদে ‘অনৈতিক কাজ’ : মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৫ অক্টোবর, ২০২৬।। সৌদি আরবের মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দোষী সাব্যস্ত হওয়া দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার এই দণ্ড কার্যকর করা হয় বলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

সৌদিভিত্তিক সংবাদমাধ্যম ‘আজেল’-এর প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওই দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বসির এবং সিথি আক্তার। নিরাপত্তা কর্তৃপক্ষ তাদের গ্রেপ্তারের পর তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে। পরে মামলাটি আদালতে স্থানান্তর করা হলে বিচারক তাদের দোষী সাব্যস্ত করেন।

অপরাধের ভয়াবহতা এবং স্থান ও কালের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে ‘বিবেচনামূলক শাস্তির’ অধীনে আদালত তাদের মৃত্যুদণ্ড প্রদান করে। পরবর্তীতে আপিলেও এই রায় বহাল থাকে। সাজা কার্যকরের জন্য একটি রাজকীয় আদেশ জারি করা হয়।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যারা মসজিদের পবিত্রতা লঙ্ঘন করে বা এ ধরনের অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়, তাদের বিরুদ্ধে নিরাপত্তা ও ন্যায়বিচার সমুন্নত রাখা এবং ইসলামি আইন কঠোরভাবে প্রয়োগের ক্ষেত্রে সৌদি সরকার দৃঢ়প্রতিজ্ঞ। পাশাপাশি, ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধের চেষ্টা করলে তাকে কঠোর আইনি পরিণতির সম্মুখীন হতে হবে।

 





 

আন্তর্জাতিক

নিয়োগের পাঁচ দিনের মধ্যে ‘বরখাস্ত’ ট্রাম্পের প্রেস সেক্রেটারি

গাজার ধ্বংসযজ্ঞ যেকোনো মানুষের মনকে ব্যথিত করবে: বারাক ওবামা

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ২৮ শিক্ষার্থী নিহত

সৌদির তেল স্থাপনায় হুতিদের হামলা, রিয়াদে আহত ৪

মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপ, তেলের দাম ছাড়াল ১০৬ ডলার

বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ ঘোষণা

নেপালে আকস্মিক বন্যা, স্রোতে ভেসে গেল বাড়িঘর

রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা: ২ বাংলাদেশিসহ নিহত ১২, আহত তিন শতাধিক

রিয়াদের বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, বহু মানুষ আহত

সিঙ্গাপুরের জীবনযাত্রার ব্যয় নিয়ে চিন্তিত ৮২ শতাংশ প্রবাসী

আন্তর্জাতিক বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online10
Today1465
Yesterday5718
TOTAL7552202