| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২১-০৯-২০২৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২১ সেপ্টেম্বর, ২০২৬।। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে এক হাজার ৬৫৫ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ২১৭ জন, চট্রগ্রাম বিভাগে ৩১৭ জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ২৮১ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৬৭ জন, খুলনা বিভাগে ২৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, রংপুর বিভাগে ৪১ জন এবং সিলেট বিভাগে নয় জন রয়েছেন।
 
চলতি বছরের ২১ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৬২৭ জন। চলতি বছরে এ যাবত মোট ৫৯ হাজার ৩৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে এক হাজার ৪২৮ জন চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৯০ জনের মৃত্যু হয়েছে।
 




 

জাতীয়

বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশে বড় রদবদল: ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১৭ পয়সা

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, মামলা ৪৭

আরও ১১টি বোয়িং কেনার পথে বিমান

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online16
Today994
Yesterday5556
TOTAL7405372