| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২১-০৯-২০২৬

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২১ সেপ্টেম্বর, ২০২৬।। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল পৌনে ছয়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে তিনি নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এছাড়া মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ঊর্ধ্বতন সরকারি ও ব্যক্তিগত কর্মকর্তারা এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম সাংবাদিকদের জানান, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। তাঁর বক্তব্যে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন ও জবাবদিহি প্রতিষ্ঠা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, আধুনিক প্রযুক্তির ন্যায্য ব্যবহার এবং বহুপক্ষীয় ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো প্রাধান্য পাবে।

পররাষ্ট্র সচিব আরও জানান, নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফরসূচি সংক্ষিপ্ত হলেও তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সফরকালে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, সুশাসন প্রতিষ্ঠা ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান বিষয়ে পাঁচটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি সম্মেলনের ফাঁকে বাংলাদেশ দুটি বিশেষ সাইড ইভেন্টেরও আয়োজন করছে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে বর্তমান সরকারের এটিই প্রথম সরাসরি অংশগ্রহণ, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের নতুন রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরার বিশেষ সুযোগ তৈরি করেছে।

বিশেষভাবে উল্লেখ্য, ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, যা বৈশ্বিক কূটনীতিতে দেশের ভাবমূর্তি ও অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

 

 





 

জাতীয়

বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশে বড় রদবদল: ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১৭ পয়সা

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, মামলা ৪৭

আরও ১১টি বোয়িং কেনার পথে বিমান

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online20
Today995
Yesterday5556
TOTAL7405373