| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২১-০৯-২০২৬

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২১ সেপ্টেম্বর, ২০২৬।। চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তিনি ঢাকায় পৌঁছান।

সফরকালে সেনাপ্রধান জাপানের আইচি-নাগোয়া শহরে আয়োজিত ২০তম এশিয়ান গেমসের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

সফরসূচির অংশ হিসেবে তিনি অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)-এর সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে ক্রীড়াখাত ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

এছাড়া, সেনাপ্রধান বিশ্বের বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গেও এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্টদের মতে, সেনাপ্রধানের এই উচ্চপর্যায়ের সফর ও মতবিনিময় বাংলাদেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনের অগ্রগতি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বৈশ্বিক ক্রীড়া অঙ্গনে দেশের অবস্থানকে আরও জোরদার করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

 





 

জাতীয়

বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশে বড় রদবদল: ঊর্ধ্বতন ৩১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১৭ পয়সা

সর্বজনীন পেনশনে শরিয়াহভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৪, মামলা ৪৭

আরও ১১টি বোয়িং কেনার পথে বিমান

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online24
Today982
Yesterday5556
TOTAL7405360