| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ১৫-০৯-২০২৬

হাম উপসর্গে একদিনে ৬ প্রাণহানি, মোট মৃত্যু ১০৩৬


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ১৫ সেপ্টেম্বর, ২০২৬।। দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১ হাজার ৩৬ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ৩১৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৩৯ জন এবং এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৭৩ হাজার ৯৫৯ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৭ জন, গত ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ২০১ জন।

গত ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫৩ হাজার ২৭৯ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪৭ হাজার ৩৮৬ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মৃত্যু হয়েছে ছয়জনের এবং গত ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৩৬ জন শিশুর মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১শ জনের মৃত্যু হয়েছে।

 





 

জাতীয়

গ্যাস সরবরাহে স্বস্তি, দুই দিনে বাড়ল ২৭ কোটি ঘনফুট

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৯৩

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর : ইসি সচিব

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা

চার আলোচ্যসূচি নিয়ে বসছে সচিব সভা

‘কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার’

ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে: অর্থমন্ত্রী

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, ওয়ার্ডে ভর্তি শিশুসহ ৬ জনের মৃত্যু

জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি কিনবে সরকার

শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online14
Today646
Yesterday5390
TOTAL7367058