| ঢাকা, বাংলাদেশ | রবিবার, ৩০ আগষ্ট ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২৯-০৮-২০২৬

পাঁচ বছরে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে পেছনে ফেলবে বাংলাদেশ


  অনলাইন ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৮ আগষ্ট, ২০২৬।। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির আকার ৬৭৭ বিলিয়ন ডলারে পৌঁছাবে। এই সময়ের মধ্যে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) মালয়েশিয়া, ভিয়েতনাম ও থাইল্যান্ডের মতো উদীয়মান অর্থনৈতিক পরাশক্তিগুলোকেও ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

সম্প্রতি আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রজেকশনের উপর ভিত্তি করে কানাডীয় সংবাদমাধ্যম ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টের ‘দ্য $১৫০ ট্রিলিয়ন গ্লোবাল ইকোনমি ইন ২০৩০’ শীর্ষক এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী পাঁচ বছরের মধ্যে পুরো বিশ্ব অর্থনীতি ১৫০ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এর একটি বড় চালিকাশক্তি হবে এশিয়ার উদীয়মান অর্থনৈতিক অঞ্চলগুলো।

২০৩০ সালে মালয়েশিয়ার জিডিপি ৬৭২ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছানোর কথা আইএমএফ-এর পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ভিয়েতনামের অর্থনীতি ৬৬৭ দশমিক ৫, ডেনমার্ক ৫৮৯ দশমিক ২ ও থাইল্যান্ডের অর্থনীতি ৬৪৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে। দেশগুলোর জিডিপির ভিত্তিতে এই তালিকা করা হয়। ওই বছরেও বিশ্বের বৃহত্তম অর্থনীতি হিসেবে শীর্ষে থাকবে যুক্তরাষ্ট্র। দেশটির মোট জিডিপি বেড়ে প্রায় ৩৭ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। দ্বিতীয় অবস্থানে থাকবে চীন। তবে তৃতীয় স্থান নিয়ে তুমুল প্রতিযোগিতার আভাস মিলেছে রিপোর্টে। জার্মানি ও ভারতের অর্থনীতির ব্যবধান মাত্র ৫ বিলিয়ন ডলার হবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়।

প্রতিবেদন অনুসারে, ২০৩০ সালের মধ্যে এশিয়া ও মধ্যপ্রাচ্যের সম্মিলিত অর্থনৈতিক উৎপাদন ৫৫ দশমিক ৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে, যা গোটা বিশ্ব অর্থনীতির এক-তৃতীয়াংশের বেশি।

এই অঞ্চলে চীন ও ভারতের পর ৩ নম্বর শক্তিতে পরিণত হবে জাপান (৫ ট্রিলিয়ন ডলার)। এর পরে অবস্থান করবে দক্ষিণ কোরিয়া (২.৩ ট্রিলিয়ন ডলার) ও ইন্দোনেশিয়া (২.১ ট্রিলিয়ন ডলার)। আর ইউরোপের অর্থনৈতিক আকার দাঁড়াবে প্রায় ৩৭ ট্রিলিয়ন ডলারে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্মিলিত জিডিপি হবে ২৬.৫ ট্রিলিয়ন ডলার।





 

জাতীয়

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

বিশ্বের শীর্ষ বন্দরের তালিকায় আবারও ৬৮তম চট্টগ্রাম

খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬

মক্কা চুক্তি নিয়ে সবকিছু বিবেচনা করেই সরকার সিদ্ধান্ত নেবে: আইনমন্ত্রী

মক্কা চুক্তি নিয়ে সবকিছু বিবেচনা করেই সরকার সিদ্ধান্ত নেবে: আইনমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র প্রধানমন্ত্রীর

লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online11
Today2471
Yesterday21962
TOTAL7276341