| ঢাকা, বাংলাদেশ | বুধবার, ২৬ আগষ্ট ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : জাতীয় তারিখ : ২৫-০৮-২০২৬

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৫ আগষ্ট, ২০২৬।। দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত কোনো মৃত্যু হয়নি। ফলে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৩ জনে।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাবের ভিত্তিতে এসব তথ্য প্রকাশ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর দেশে এ পর্যন্ত হামে নিশ্চিতভাবে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৪৪ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মৃত পাঁচজনের মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা।

এদিকে একই সময়ে দেশে নতুন করে ৯১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৮ জনে।

এ ছাড়া গত এক দিনে আরও ৯৮৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে চলতি বছরে হামের উপসর্গযুক্ত বা সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জন।

 
 
 

 





 

জাতীয়

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

পৃথক প্রজ্ঞাপনে পুলিশের ঊধ্বর্তন ১৭ কর্মকর্তাকে বদলি

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

ঢাকার আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯

জাতীয় বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online13
Today2336
Yesterday5469
TOTAL7235641