| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১৫ আগষ্ট ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : অর্থ-বাণিজ্য তারিখ : ২৮-০৭-২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬.৪৫ বিলিয়ন ডলার


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ২৮ জুলাই, ২০২৬।। বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬ হাজার ৪৫৭ দশমিক ০২ মিলিয়ন বা ৩৬ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২৮ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪৫৭ দশমিক ০২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ হাজার ৭৪৮ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে, গত ২৩ জুলাই পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ হাজার ৪৮১ দশমিক ০৬ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩১ হাজার ৭৮৪ দশমিক ৮৫ মিলিয়ন ডলার।

নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

 

 





 

অর্থ-বাণিজ্য

রেকর্ড দামে চা বিক্রি, উৎপাদন ও আয়ে এনটিসির নতুন মাইলফলক

একলাফে স্বর্ণের গহনার দাম ভরিতে বাড়ল ৯৮৫৬ টাকা

এক লাফে অর্ধেকেরও বেশি কমেছে কাঁচা মরিচের দাম

২৪ টাকা কেজি দরে ভারত থেকে এলো কাঁচা মরিচ

টানা পাঁচবার পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আজ থেকে শুরু হচ্ছে কাঁচামরিচ আমদানি, দাম কমার আশা

ডিম-সবজির দাম চড়া, কাঁচামরিচের কেজি ৪০০ টাকা

২৫ দিনে এল ২৭ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

পেঁয়াজ, মুরগি ও ডিমসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে

অর্থ-বাণিজ্য বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online24
Today369
Yesterday5300
TOTAL7177092