| ঢাকা, বাংলাদেশ | মঙ্গলবার, ২৫ আগষ্ট ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : খেলা তারিখ : ০৮-০৭-২০২৬

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কবে


  স্পোর্টস ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৮ জুলাই, ২০২৬।। বিশ্বকাপের শেষ ষোলোর শেষ ম্যাচে সুইজারল্যান্ডের জয়ের মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে শেষ আটের সব সমীকরণ। এর মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ডের প্রতিপক্ষ কারা।

দীর্ঘ ৭২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। ১৯৫৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের শেষ আটে উঠেছে দলটি। শেষ ষোলোর লড়াইয়ে কলম্বিয়াকে ট্রাইব্রেকারে হারিয়ে ইতিহাস গড়েছে সুইসরা। সুইজারল্যান্ডের এই জয়ের পরই পূর্ণতা পেয়েছে কোয়ার্টার ফাইনালের সূচি।

৯ জুলাই থেকে শুরু হবে শেষ আটের লড়াই, যেখানে প্রতিটি ম্যাচই জানান দিচ্ছে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার।

প্রথম কোয়ার্টার ফাইনালে ৯ জুলাই বোস্টনে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো। পরদিন লস অ্যাঞ্জেলেসে শক্তিশালী স্পেনের প্রতিপক্ষ বেলজিয়াম।

১২ জুলাই মায়ামিতে মাঠে নামবে ইংল্যান্ড ও নরওয়ে। একই দিন কানসাসে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে থাকবে ইতিহাস গড়া সুইজারল্যান্ডের চ্যালেঞ্জ।

কোয়ার্টার ফাইনালের সূচি

৯ জুলাই : ফ্রান্স–মরক্কো, রাত ২টা, বোস্টন

১০ জুলাই : স্পেন–বেলজিয়াম, রাত ১টা, লস অ্যাঞ্জেলেস

১২ জুলাই : ইংল্যান্ড–নরওয়ে, রাত ৩টা, মায়ামি

১২ জুলাই : আর্জেন্টিনা–সুইজারল্যান্ড, সকাল ৭টা, কানসাস

 





 

খেলা

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

অল্পের জন্য লজ্জা এড়ালো বাংলাদেশ, ৬৪ রানে অলআউট

বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় জয়ে সিরিজ বাংলাদেশের

ফাইনাল খেলার টিকিটের দাম চড়া, ভাঙল রেকর্ড

নিলামে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল: মূল্য ছুঁতে পারে ১ কোটি ডলার!

বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লেন মেসি

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

মরক্কোকে বিদায় করে সেমিফাইনালে ফ্রান্স

খেলা বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online17
Today1319
Yesterday5013
TOTAL7229155