| ঢাকা, বাংলাদেশ | শনিবার, ১৫ আগষ্ট ২০২৬ |
1767864071.png 1647622201.jpg

বিভাগ : রাজনীতি তারিখ : ০৬-০৭-২০২৬

সাভারে ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রশাসনকে দায়ী করলেন নাহিদ ইসলাম


  ভয়েস এশিয়ান ডেস্ক


ভয়েস এশিয়ান, ০৬ জুলাই, ২০২৬।। ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনায় প্রশাসনকে দায়ী করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, স্পষ্টভাবে আজকের এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল? স্পষ্টভাবে আমাদেরকে খুন করার পরিকল্পনায় এখানে বোমা বিস্ফোরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত সোয়া ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে তিনি এসব কথা বলেন।

এর আগে, এদিন রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

নাহিদ ইসলাম বলেন, সাভার থেকে আমরা আগস্টে কর্মসূচি সমাপ্ত করছিলাম। তারা বিদ্যুৎ বন্ধ করে এখানে বোমা ফুটিয়েছে। প্রশাসনের সহায়তায় আজকের এই পদযাত্রাকে বন্ধ করার জন্য বোমা বিস্ফোরণ করা হয়েছে। এই সরকারকে, এই স্বরাষ্ট্রমন্ত্রীকে হুঁশিয়ার করে বলতে চাই- জবাব দিতে হবে। কেন নিরাপত্তা নিশ্চিত করতে পারলেন না, তার জবাব দিতে হবে।

তিনি বলেন, আপনারা হুঁশিয়ার থাকুন। আমরা জুলাইয়ের আন্দোলন চালিয়ে যাব। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করব। হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করব। সীমান্ত সুরক্ষা ও তরুণদের কর্মসংস্থানের দাবি সফলভাবে আদায় নিশ্চিত করব।

নাহিদ ইসলাম বলেন, এই সভার দায়িত্বে যারা ছিল; পুলিশ-প্রশাসন, ডিসি, কেন বিদ্যুৎ বন্ধ হয়ে গেল? কীভাবে এটা ঘটল? এই এলাকার এমপি কী করছে? সে কি নিরাপত্তা নিশ্চিত করেছে?

তিনি বলেন, আজকে এখান থেকে আমাদের কয়েকজন ভাই গুরুতর আহত হয়েছেন। আমরা এর বিচার চাই। যদি দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত না করা হয়, তাহলে এখানকার স্থানীয় প্রশাসন এবং এমপিকে আমরা জবাবদিহিতার আওতায় আনব।

নাহিদ ইসলাম বলেন, আমরা বিচার চাই। কোনো সন্ত্রাসীর ঠিকানা এই সাভারে হবে না। যারা গণহত্যাকারীদের প্রশ্রয় দেবে, যারা সন্ত্রাস, চাঁদাবাজি ও খুনিদের প্রশ্রয় দেবে, তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে।

তিনি বলেন, এনসিপির পদযাত্রা চলমান থাকবে। ভয়ভীতি, বোমাবাজি - সব কিছু উপেক্ষা করে আমাদের পদযাত্রা চলমান থাকবে।

 

 





 

রাজনীতি

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ

জুলাই জাদুঘরে কোনো ধরনের দলীয় ইতিহাস দেখতে চাই না: নাহিদ

জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা আজ, বক্তব্য দেবেন তারেক রহমান

সরকার দেশ চালানোর নৈতিক অধিকার হারিয়েছে : বিরোধীদলীয় নেতা

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী আহত

গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত, বাতিল হতে পারে সংসদ সদস্য পদ

বিএনপির বছরে আয় ২২ কোটি, ব্যয় ১৫ কোটি টাকা

গণভোটকে ব্যর্থ করে দিলে সরকারকে ব্যর্থ করে দেয়া হবে: বিরোধীদলীয় নেতা

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করতে কর্নেল অলির পরামর্শ

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ

রাজনীতি বিভাগের আরো খবর


1585646778.gif 1585646793.jpg 1585646805.gif

1615174445.gif

1761832476.jpg




Copyright © 2017-2026   |   Voice Asian - Asian Based News Portal
Contact: voiceasianinfo@gmail.com
   
Visitor Counter
Online11
Today419
Yesterday5300
TOTAL7177142